হল্যান্ডের কাছে হারের পর স্পেনের আজ বাঁচা মরার লড়াই
শাকিল আহমেদ মিরাজ ॥ প্রথম ম্যাচেই হল্যান্ডের কাছে বড় হারের লজ্জায় পড়ে স্পেন। আজ চিলির বিপক্ষে ম্যাচটি তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বাঁচামরার লড়াই। হারলে তো আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতেই হবে, এমনকি ড্র করলেও শেষ হয়ে যাবে নকআউটের আশা। গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে দেল বস্ক-ইকার ক্যাসিয়াসদের। প্রথম ম্যাচে টিকিটাকাদের অসহায় আত্মসমর্পণ দেখে সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যাচ্ছে না! ডাচ্দের কাছে ১-৫ গোলে বিধ্বস্ত হয় স্প্যানিশরা, বিশ্বকাপের ইতিহাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও সবচেয়ে বড় ব্যবধানে হারের নতুন রেকর্ড এটি। বিপরীতে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ উজ্জীবিত চিলি। হল্যান্ডের বিপক্ষে পাঁচ পাঁচটি গোল হজম করে সমালোচনার মুখে পড়েন আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক, স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস। হারের জন্য না হলেও, অন্তত এতগুলো গোল খাওয়ায় অভিজ্ঞ গোলরক্ষকের মু-ুপাত করছেন অনেকে। বড় দায়টা দেয়া হচ্ছে তাঁর মাথায়। কিন্তু স্পেন কোচ দেল বস্ক লজ্জার ওই হারের জন্য কেবল গোল রক্ষককে দায়ী করতে রাজি নন। চিলির বিপক্ষে টিকে থাকার মহাগুরুত্বপূর্ণ লড়াইর আগে অধিনায়ককে নির্ভার রাখতে গিয়ে তিনি বলেন, ‘একটা দল কখনই একজন খেলোয়াড়ের জন্য হারে না। গোটা দলের দুর্বলতার জন্যই এভাবে ডুবতে হয়েছে। শুধু ক্যাসিয়াস নয়, ব্যর্থতার তালিকা করলে সবার নামই আসবে। এখন একদমই এসব নিয়ে ভাবার সময় নয়। সামর্থ্যরে স্বাক্ষর রেখে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। নকআউটের আশা শেষ হয়ে যায়নি, সেটি প্রমাণ করতে হবে।’
বস্ক যেভাবেই ব্যাখ্যা করুন। ডাচ্-ভরাডুবিতে কিন্তু সত্যি সত্যিই কেঁপে উঠেছে ফুটবলে স্পেন সম্রাজ্যের ভিত। কেউই এমনটা মেনে নিতে পারছেন না। ইউরো-বিশ্বকাপ টু ইউরো, স্বপ্নের দলটিকে যেন আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে হল্যান্ড। ম্যাচে দেল বস্ক শিষ্যদের ম্রিয়মাণ দেখিয়েছে। আজ বড় চিন্তা সেটিই। জাভির মতো তারকা যেন বয়সের ভারে নুয়ে পড়েছেন! খুঁজে পাওয়া যায়নি গত বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডেভিড ভিয়াকে। তেষট্টি বছর বয়সী বর্ষীয়ান কোচ তবু আশাবাদী। ‘ওটা একটা পীড়াদায়ক দুর্ঘটনা। এ কদিনে আমরা সেটি মেনে নিয়ে স্বাভাবিক হয়ে উঠেছি।’ আজকের ম্যাচে কিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। বস্ক বলেন, ‘অবশ্যই দলে পরিবর্তন আসবে। জয়ের জন্য আমি সম্ভাব্য সেরা একাদশই বেছে নেব।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার উদারণ আছে অনেক। নিশ্চিত করেই সেই লজ্জায় নাম লেখাতে চাইবে না স্প্যানিশরা। মরিয়া হয়ে মরণ কামড় দেবেন ক্যাসিয়াসরা। স্পেনের জন্য অনুপ্রেরণা হতে পারে প্রতিপক্ষ। ১৯৫০ থেকে এ পর্যন্ত চিলির বিপক্ষে ১০ ম্যাচ খেলে সবকটিতেই জয় স্প্যানিশদের। গত বিশ্বকাপের প্রথম রাউন্ডেও ২-১ গোলের ব্যবধানে জিতেছিল দেল বস্কের দল। ওই ম্যাচে গোল করেছিলেন দুই তারকা ভিয়া ও ইনিয়েস্তা। প্রথম ম্যাচে হেরেও বিশ্বজয়ের একাধিক নজির রয়েছে। স্পেনকে তেমনটা করতে হলে সামর্থ্যরে অতিরিক্ত ঢেলে দিতে হবে, তুলে নিতে হবে বড় জয়। কারণ ‘১-৫’ র ডাচ্ ভূতটা যে তাড়া করবে চ্যাম্পিয়নদের!

http://www.allbanglanewspapers.com/janakantha.html
No comments:
Post a Comment