অস্ত্রবিরতি লঙ্ঘন করলে পাকিস্তানের সঙ্গে সংলাপ নয়
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে উৎসাহবোধ করলেও নয়াদিল্লী রবিবার স্পষ্ট করে বলেছে, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) অস্ত্রবিরতি লঙ্ঘন বন্ধ না করলে দ্বিপক্ষীয় সম্পর্কে কোন অগ্রগতি হবে না। খবর ডন অনলাইনের।
ভারতীয় অভিযোগের সম্পূর্ণ বিপরীত অভিযোগ রয়েছে পাকিস্তানের, তাই বিশ্বাস করার কোন কারণ নেই যে, বাজপেয়ীর সময়ে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ভারতীয় অভিযোগ মেনে নিচ্ছে ইসলামাবাদ।
প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জম্মু ও কাশ্মীরে তাঁর প্রথম সফরের দ্বিতীয় দিনে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, সীমান্তে এ ধরনের লঙ্ঘনের অবসান ঘটানো। এলওসি এই অস্ত্রবিরতি লঙ্ঘন এবং জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ অব্যাহত থাকলে পাকিস্তানের সঙ্গে সংলাপ চলবে কিনা, এর জবাবে নেতিবাচক উত্তর দেন তিনি। জেটলি বলেছেন, স্পষ্টত না। তিনি বলেছেন, সম্পর্কের পরবর্তী অগ্রগতির জন্য অস্ত্রবিরতি লঙ্ঘন অবশ্যই বন্ধ করতে হবে। নিরাপত্তা উদ্যোগ পর্যবেক্ষণ করার জন্য তিনি এ সফর করছেন। পিটিআই জানায়, ভারত-পাকিস্তানসহ সকল প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট। পাকিস্তানকে স্মরণ করিয়ে দেয়া হয় যে, দুই দেশর মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য পূর্বশর্ত হচ্ছে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা। সংবাদ সংস্থা জানায়, ২৭ মে শরিক-মোদি বৈঠককে ভারত-পাকিস্তান সম্পর্ক প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি বলে দেখা যাচ্ছে।
৬১ বছর পর লাইব্রেরীতে!
দীর্ঘ ৬১ বছর পর লাইব্রেরীতে বই ফেরত দেয়ায় ৯১ বছর বয়সী এক ব্যক্তিকে ৭ হাজার ৬শ’ ডলার জরিমানা মওকুফ করেছে বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের লিভারপুল বিশ্ববিদ্যালয় সম্প্রতি রান ওয়েবস্টার নামের এক বয়োবৃদ্ধকে এ জরিমানা করেছিল। ১৯৫৩ সালের দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে গবেষণা সহকারী হিসেবে কাজ করতেন রান। সে সময় তিনি ‘স্ট্রাকচার এ্যান্ড ফাংশন ইন প্রিমিটিভ সোসাইটি’ নামের একটি বইয়ের কপি নেন লাইব্রেরী থেকে। রান দীর্ঘ ৬১ বছর পর বইটি সম্প্রতি লাইব্রেরীতে ফেরত দেন। তবে রানের দীর্ঘদিন পর লাইব্রেরীতে ফিরে যাওয়ায় অবাক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ফিলিপ স্কাইস। রানের শ্যালক রিক ওয়াকার বলেন, ‘লাইব্রেরী কর্তৃপক্ষ রানকে আবার দেখার আশাই করেননি।’ -ইউপিআই অনলাইন।

No comments:
Post a Comment