১৯৮৪ সালের পর এই প্রথম ভারতে একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি বুথ-ফেরত জরিপে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে অথবা এর কাছাকাছি পৌঁছবে বলা হয়েছে। এর আগে বিভিন্ন জরিপে বিজেপির আসন সংখ্যার যে পূর্বাভাস দেয়া হয়, এ জরিপে দেখা যায়, তার চেয়ে বেশি এবং সর্বোচ্চ সংখ্যক আসন পাবে দলটি। দলটির আসন সংখ্যা ২শ’ থেকে ৩শ’য়ের মধ্যে থাকবে বলে জরিপে বলা হয়।
এ প্রবণতায় একটা ব্যাপক সম্মতি গড়ে উঠলেও বুথ-ফেরত জনমত জরিপগুলোতে বেশ মতবিরোধও রয়েছে। টাইমস নাউ-ওআরজি জরিপে বলা হয়, এনডিএ ২৪৯ থেকে ২৬৫টি আসন পাবে এবং দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে কিছুটা পিছিয়ে থাকবে যদিও দলটি সরকার গঠনের উপযোগী স্বল্প ব্যবধানে থাকবে। অন্যদিকে, নিউজ-টুয়েন্টিফোর-টুডেইস চানক্য জরিপে বলা হয় এনডিএ ৩৪০টি আসন পাবে এবং বিজেপি একাই পাবে ২৯১টি আসন এবং তাই যদি সত্য হয়, তাহলে ১৯৮৪ সালের পর এবারই প্রথমবারের মতো একটিমাত্র দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। টাইমস নাউ-ওআরজি বুথ-ফেরত জনমত জরিপে জানায়, এনডিএ ২৪৯টি আসন পাবে এবং ইউপিএ পাবে ১৪৮টি আসন। -ওয়েবসাইট

No comments:
Post a Comment