যুদ্ধফেরত ব্রিটিশ সৈন্যদের অর্ধেকের বেশি মানসিক জটিলতায় ভুগছে
যুদ্ধফেরত সৈন্যদের মানসিক অবস্থা নিয়ে সঙ্কট বাড়ছে ব্রিটেনে। কম্ব্যাট স্ট্রেস নামে একটি দাতব্য সংস্থার হিসাবে গতবছর যুদ্ধ ফেরত সৈন্যদের মানসিক সমস্যা ৫৭ শতাংশ বেড়েছে। সংস্থার পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, যুক্তরাজ্যকে এখনই বিষয়টি বিহিত করার উদ্যোগ নিতে হবে। গার্ডিয়ান অনলাইন।
মানসিক সঙ্কট নিয়ে আফগানিস্তান থেকে ফেরত আসা ব্রিটিশ সৈন্যদের সংখ্যা ২০১২ সালে ছিল ২২৮ আর ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ৩৫৮ জন। রিপোর্টটি সোমবার প্রকাশিত হয়। ইরাক যুদ্ধ ফেরত ব্রিটিশ সৈন্যদের মানসিক সমস্যার হার ছিল ২০ শতাংশ। কম্ব্যাট স্ট্রেসের প্রধান এ্যান্ড্রু ক্যামেরন বলেছেন, মানসিক সঙ্কট নিয়ে যুদ্ধ ফেরত সৈন্যদের সংখ্যা আগামী দিনগুলোতে আরও বাড়বে এবং সে জন্য যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলছেন, সেনাবাহিনীর সদস্যরা নিজেদের মানসিক সমস্যার কথা সাধারণত প্রকাশ করতে চান না। এটি তাদের চিকিৎসার ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিবন্ধক। পরিবারের সদস্যদের এই সঙ্কট সামাল দিতে হয়।

No comments:
Post a Comment