রাহুলকে পরাজয়ের দায় থেকে রক্ষার চেষ্টা
ভারতের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের দোষ যাতে দলের সহসভাপতি রাহুল গান্ধীর ওপর না পড়ে সে জন্য দলের পক্ষ থেকে চেষ্টা চালানো হয়। সোমবার দলের এক বিবৃতিতে বলা হয়, দল এক যৌথ নেতৃত্বেই ঐ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর আগে কয়েকটি জরিপে দলের শোচনীয় পরাজয় হয়েছে বলে দেখানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও আইএএনএসের।
ঐরূপ ফলাফলের জন্য কংগ্রেসের পচার অভিযানের মুখ রাহুলই দায়ী হবেন কি না, এ প্রশ্নের জবাবে এআইসিসির মুখপাত্র শাকিল আহমদ বলেন, রাহুল গান্ধী সরকারে নেই। তিনি কংগ্রেসের সহসভাপতি। তিনি সোনিয়া গান্ধীর পর দ্বিতীয় শীর্ষ নেতা। নির্বাচনের ফলাফল সব নেতার যৌথ দায়িত্বই হবে।
তথ্য মুছে ফেলার অধিকার
সর্বসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে পুরনো, অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার জন্য ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলের প্রতি রুল জারি করেছে ইইউর একটি শীর্ষ আদালত। লুক্সেবার্গে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন কোর্ট অব জাস্টিস মঙ্গলবার এই রুল জারি করে। নিজের বাড়ির ওপর গুগলে নিলামের নোটিশ দেখতে পেয়ে একজন স্প্যানিশ মামলা দায়ের করলে আদালত ওই রুল দেয়। ওই ব্যক্তি জানান, তার বর্তমান মালিকানাধীন বাসগৃহটির ওপর অতীতে নিলাম হয়েছিল কিনা তা এখন কোন প্রাসঙ্গিক বিষয় নয়। এটি ইন্টারনেটে তুলে ধরার মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে বলে তিনি জানান। গুগল অবশ্য বলেছে, তারা তথ্য-উপাত্তকে নিয়ন্ত্রণ করতে পারে না। তথ্যের সূত্র বা লিঙ্ক তুলে ধরার মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ। -বিবিসি অনলাইন

No comments:
Post a Comment