লোকসভার ফলাফল প্রভাব ফেলবে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে
http://www.allbanglanewspapers.com/janakantha.html
এ রহমান মুকুল, ভারত থেকে ফিরে ॥ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে কাল ১৬ মে। এই ফলাফল ঘোষণার পর ভারতীয় নির্বাচন কমিশন ৫ রাজ্যের বিধানসভা ভোটের তফসিল ঘোষণা করবে। অর্থাৎ মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খ- ও দিল্লী বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়বে। এই ৫ রাজ্য ছাড়াও মধ্যবর্তী নির্বাচন হবে উত্তরাখণ্ডে। ৫ রাজ্যের একটিতেও বিজেবি ক্ষমতায় নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভার ফলাফল প্রভাব ফেলতে পারে এসব রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনে। খবর আনন্দবাজার ও উত্তরবঙ্গ সংবাদ সূত্রের।
পত্রিকা দুটির রিপোর্টের সূত্রমতে, লোকসভা ভোটের ফল প্রকাশিত হচ্ছে কাল শুক্রবার। তার এক মাসের মধ্যে বিধানসভা ভোট হবে ৫ রাজ্যে। মহারাষ্ট্র, হরিয়ানা ও উত্তরাখণ্ডে কংগ্রেস, ঝাড়খণ্ডে ঝাড়খ- মুক্তি মোর্চা এবং দিল্লীতে রাষ্ট্রপতি শাসন চলছে। কংগ্রেসের কৌশলবিদরা বলছেন, বিজেপির সাফল্যের ওপর ৫ রাজ্যে কংগ্রেসের সাফল্য নির্ভর করছে। লোকসভা নির্বাচনে দিল্লীতে আম আদমি পার্টির প্রভাব কতটা বাড়ল বা কমল তার ওপর ক্ষমতার হাতবদল নির্ভর করবে। কিন্তু কেন্দ্রীয় সরকারে যদি গেরুয়া ব্রিগেড আসে, তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা ও উত্তরাখণ্ডে কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে খোদ কংগ্রেস দলীয় নিতিনির্ধারকরাই দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন। কারণ লোকসভা ভোটে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি ভারতে যেভাবে ঝড় তুলেছিলেন তেমনটা ঝড় তুলতে পারেনি কংগ্রেস বা অন্য কোন রাজনৈতিক দল।
সূত্রমতে, মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোটে আছে শারদ পাওয়ারের ন্যাশনালিষ্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। এনসিপির শীর্ষ নেতা পাওয়ার ইতোমধ্যে জানিয়েছেন, লোকসভা ভোটের পর ইউপিএ যদি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে তাঁর দল তৃতীয় ফ্রন্টে যোগ দিতে পারে। এমতাবস্থায় মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোটও থাকবে না।

No comments:
Post a Comment