ভোটের আগে উত্তপ্ত কলকাতা, ভরতপুরে আক্রান্ত ইন্দ্রনীল
এই সময় ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই রাজ্যে তথা দেশে শেষ দফার ভোট। তার আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কলকাতায়। রবিবার উত্তর কলকাতার কাশীপুরে আক্রান্ত হয়েছেন সিপিএমের লোকাল কমিটির সম্পাদক কল্যান সমাজদার। এদিন সকালে বাজারে গেলে সেখানেই বাইক নিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা করে। ঘটনায় অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে।
সূত্রের খবর, আক্রান্ত কল্যানবাবু স্থানীয় সিপিএম পার্টি অফিসে আশ্রয় নেন। পার্টি অফিসের ভিতরে ঢুকে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে রাস্তায় এনে মারধর করা হয় বলেও অভিযোগ। ভাঙচুর চালানো হয় পার্টি অফিসটিতেও। গুরুতর অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, গোটা ঘটনায় তৃণমূলকে দায়ী করা হলে, দলবল নিয়ে ফের সিপিএম পার্টি অফিসে চড়াও হয় তাঁরা।খবর এলাকা পরিদর্শনে এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার জাইয়ুর রহমান। উপস্থিত ছিলেন থানার ওসি-ও অভিযোগ, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে তৃণমূল সমর্থকের হাতে হেনস্থা হয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।
এ দিকে, বেলেঘাটার ত্রিকোণ পার্কে সিপিএম নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহতের নাম আশিস সরকার। আবার আর এক সিপিএম নেতা নওলকিশোর শ্রীবাস্তবের ওপরও হামলার ঘটনায়ও অভিযুক্ত তৃণমূল। বেলঘড়িয়ায় সিপিএম কর্মীদের মারধরের ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান। এ নিয়ে বিক্ষোভও দেখাতে থাকেন সিপিএম সমর্থকরা।
অন্য দিকে, সন্ত্রাসের অভিযোগ, লালবাজারে সামনে জমায়েত করেন বামফ্রন্টের মহিলা কর্মী-সমর্থকরা। গণসঙ্গীতের মাধ্যমে প্রতিবাদে মুখর থাকেন তাঁরা। অভিযোগ জানাতে কমিশনারের সঙ্গে দেখা করতে যেতে চাইলে, সেখানে আটকে দেওয়া হয় তাঁদের। পরে বাম মহিলা সমিতির ১৩ জন প্রতিনিধি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান।
মুর্শিদাবাদে তৃণমূল লেতা হুমায়ুন কবীরের নেতৃত্বে কংগ্রেস নেতা অধীর চৌধুরির গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বেশ কিছু তৃণমূল সমর্থক। ঘটনার কিছু ক্ষণ পরেই ভরতপুরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের আক্রান্ত হওয়ার অভিযোগও উঠেছে। জানা যাচ্ছাে, বহরমপুর থেকে মুর্শিদাবাদ ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে বেশ কিছু দুষ্কৃতী। গাড়ি থেকে নামিয়ে তাঁকে মারধরও করা হয়। তৃণমূলের তরফ থেকে অভিযোগ, দুষ্কৃতীরা সবাই কংগ্রেস আশ্রিত। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

No comments:
Post a Comment