উন্নয়ন নয়, নৈরাজ্যেই মন
মমতাকে কটাক্ষ জেটলির
সংবাদ সংস্থা
নয়াদিল্লি, ১০ই মে — সুশাসন অথবা উন্নয়ন নয়, নৈরাজ্য আর বুথ দখলের রাজনীতিতেই মন দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তাঁর আচরণ দেখে ভদ্রলোকেরা সব দূরে চলে গেছেন। শনিবার এখানে এই মন্তব্য করেছেন বি জে পি নেতা অরুণ জেটলি।
সম্প্রতি বি জে পি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেসব ভাষা প্রয়োগ করছেন, তাতে এদিন তীব্র অসন্তোষ জানান জেটলি। নিজের ব্লগে রাজ্যসভার এই সদস্য লিখেছেন, ‘সাধারণভাবে ধারণা করা হয় পশ্চিমবঙ্গে মমতা এবং তাঁর দলের চিরাচরিত প্রতিদ্বন্দ্বী হলো বামপন্থীরা। কংগ্রেস তৃতীয় স্থানে থাকে। আর বি জে পি ভোটে লড়াই করে। কিন্তু এবারে দিদি বি জে পি-কে তাঁর আক্রমণের প্রধান লক্ষ্য করছেন কেন? মোদীর বিরুদ্ধে প্রতিদিন বাছা বাছা বিশেষণ প্রয়োগ করছেন। তাঁর আচরণ লক্ষণরেখা ছাড়িয়ে যাচ্ছে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সম্ভবত ব্যঙ্গ করেই জেটলি লিখেছেন, ‘মমতাদিদি খুবই বুদ্ধিমান রাজনীতিক। তাঁর নিজের রাজ্যে কোন উন্নয়ন হচ্ছে না। মুখ্যমন্ত্রীর আচরণ দেখে ভদ্রলোকেরা (মধ্যবিত্ত) সব তাঁকে ছেড়ে পালাচ্ছেন। তাঁরা মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন।’ জেটলির দাবি, ‘পশ্চিমবঙ্গে এবারে ভোটের ফলাফল বিস্ময় জাগাতে পারে। উত্তর প্রদেশের পর পশ্চিমবঙ্গেই বি জে পি-র ভোট বাড়বে সবচেয়ে বেশি।’ তাঁর আরো বক্তব্য, ‘মমতাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন, এমন মানুষের ১৫শতাংশ এবারে বি জে পি-কে ভোট দেবেন। একথা আঁচ করেই ভয় পেয়ে গেছেন তৃণমূল নেত্রী।’
বি জে পি নেতা দাবি করেন, ‘মমতার পক্ষে এবার তিন ধরনের ভোট থাকবে। প্রথমত, তৃণমূলের চিরাচরিত ভোট। দ্বিতীয়ত, দুষ্কৃতীদের ভোট। তৃতীয়ত, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের ভোট।’ জেটলির কথায়, ‘মমতা যত এমন আচরণ করবেন, ততই তাঁর পাশ থেকে সমর্থন চলে যেতে থাকবে।’
- See more at: http://ganashakti.com/bengali/news_details.php?newsid=56020#sthash.FZfultFF.dpufসম্প্রতি বি জে পি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেসব ভাষা প্রয়োগ করছেন, তাতে এদিন তীব্র অসন্তোষ জানান জেটলি। নিজের ব্লগে রাজ্যসভার এই সদস্য লিখেছেন, ‘সাধারণভাবে ধারণা করা হয় পশ্চিমবঙ্গে মমতা এবং তাঁর দলের চিরাচরিত প্রতিদ্বন্দ্বী হলো বামপন্থীরা। কংগ্রেস তৃতীয় স্থানে থাকে। আর বি জে পি ভোটে লড়াই করে। কিন্তু এবারে দিদি বি জে পি-কে তাঁর আক্রমণের প্রধান লক্ষ্য করছেন কেন? মোদীর বিরুদ্ধে প্রতিদিন বাছা বাছা বিশেষণ প্রয়োগ করছেন। তাঁর আচরণ লক্ষণরেখা ছাড়িয়ে যাচ্ছে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সম্ভবত ব্যঙ্গ করেই জেটলি লিখেছেন, ‘মমতাদিদি খুবই বুদ্ধিমান রাজনীতিক। তাঁর নিজের রাজ্যে কোন উন্নয়ন হচ্ছে না। মুখ্যমন্ত্রীর আচরণ দেখে ভদ্রলোকেরা (মধ্যবিত্ত) সব তাঁকে ছেড়ে পালাচ্ছেন। তাঁরা মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন।’ জেটলির দাবি, ‘পশ্চিমবঙ্গে এবারে ভোটের ফলাফল বিস্ময় জাগাতে পারে। উত্তর প্রদেশের পর পশ্চিমবঙ্গেই বি জে পি-র ভোট বাড়বে সবচেয়ে বেশি।’ তাঁর আরো বক্তব্য, ‘মমতাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন, এমন মানুষের ১৫শতাংশ এবারে বি জে পি-কে ভোট দেবেন। একথা আঁচ করেই ভয় পেয়ে গেছেন তৃণমূল নেত্রী।’
বি জে পি নেতা দাবি করেন, ‘মমতার পক্ষে এবার তিন ধরনের ভোট থাকবে। প্রথমত, তৃণমূলের চিরাচরিত ভোট। দ্বিতীয়ত, দুষ্কৃতীদের ভোট। তৃতীয়ত, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের ভোট।’ জেটলির কথায়, ‘মমতা যত এমন আচরণ করবেন, ততই তাঁর পাশ থেকে সমর্থন চলে যেতে থাকবে।’
No comments:
Post a Comment