Wednesday, May 14, 2014

বি-বাড়িয়ায় তাবলীগ ও সুন্নিপন্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫০

বি-বাড়িয়ায় তাবলীগ ও সুন্নিপন্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫০
http://www.allbanglanewspapers.com/janakantha.html
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া, ১৪ মে ॥ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তাবলীগ জামাতপন্থী ও সুন্নিপন্থীদের সংঘর্ষে ২ পুলিশ সদস্য, নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় ৩টি দোকানসহ ১৫টি বাড়িঘর ব্যাপক ভাংচুর এবং ২ ঘরে অগ্নিসংযোগ করা হয়। জানা যায়, উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি গ্রামের তাবলীগ জামাতপন্থী ও সুন্নিপন্থীদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে তাবলীগপন্থী দিনমজুর মানজু মিয়া, হান্নান, খান জালাল মিয়া কাজের জন্য রওনা দেয়। ওই গ্রামের মাইজহাটি এলাকায় পৌঁছলে সুন্নিপন্থী জনু মিয়া ও সহিদ মেম্বারের নেতৃত্বে লোকজন তাদের আটক করে বেধড়ক মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে সানাউল হক মাস্টার (৫৫), বজলু মিয়া (৬০), শামীম মিয়াা (২৫), সাইফুল ইসলাম (২৮), দুলাল মিয়া (২৮), কাউসার মিয়া (৩০), ফুল মিয়া (৩৮), আবেদ মিয়া (৩৫), সফর আলী (৩৫), রহিমা খাতুন (২০), ইকবাল রহমান (২০), ফরিদ মিয়া (৪৫), বিল্লাল (৩৫), সাচ্চু মিয়া (৪০), আলতাফ (২০), উসমান (২০), দুলু মিয়া (২৫), জসিম (২০), মাসুম (১০), ফুল হোসেন (৪২), আল আমিন (২৭), জামেলা খাতুন (৪০), মনোয়ার বেগম (৩০), জরিনা বেগম (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। সুন্নিপন্থী আহতরা পাশ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ৩৩ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা তোহা মিয়ার ২টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া সানাউল হক, লুতু মিয়া, দ্বীন মোহাম্মদ, মাহফুজ মিয়া, শামীম মিয়া, এরশাদ মিয়ার ১৫টি ঘর ব্যাপক ভাংচুর ও কয়েকশ’ মণ ধান লুট করে নিয়ে যায়। নাজিরাবাড়ি বাজারে ওয়াজ মিয়া, সারোয়ার মিয়া, ফিরোজ মিয়ার ৩টি দোকান লুট করে নিয়ে যায় দাঙ্গাবাজরা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment