Monday, May 12, 2014

কাল ১১টি বুথে পুর্ননির্বাচন

কাল ১১টি বুথে পুর্ননির্বাচন
evm
এই সময় ডিজিটাল ডেস্ক - আগামিকাল ফের ভোটগ্রহণ রাজ্যে। কয়েকটি বুথে আগামিকাল পুর্ননির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই সবকটি বুথেই তৃতীয় দফায় ভোটগ্রহণ হয়য়। এই বুথগুলিতে ঠিকমত ভোটগ্রহণ হয়নি বলে অভিযোগ উঠেছিল।

তৃতীয় দফার মোট ৪৩টি বুথের ভিডিও রেকর্ডিং চেয়ে পাঠিয়েছিল কমিশন। সেই ফুটেজ খতিয়ে দেখে কমিশন এদিন জানিয়ে দিল যে তৃতীয় দফার ১১টি বুথে মঙ্গলবার পুর্ননির্বাচন হবে। যে বুথগুলিতে আগামিকাল পুর্ননির্বাচন হবে, সেগুলি হল - ধনেখালির ১১১ নং বুথ, আরামবাগের ৫নং বুথ, জামালপুরের ২৭ নং বুথ, গলসির ২৮, ১৭৪ ও ১৭৫ নং বুথ, মঙ্গলকোটের ১৪ ও ৫৩ নং বুথ, আউশগ্রামের ২৮ নং বুথ, বোলপুরের ৪০ নং বুথ এবং ভাতারের ১২৬ নং বুথ।

No comments:

Post a Comment