এক্সিট পোলের তথ্য ফাঁস, রেকর্ড ছুঁল শেয়ার বাজার
এই সময় ডিজিটাল ডেস্ক: এক 'ব্ল্যাক ফ্রাইডে' মুম্বই স্টক এক্সচেঞ্জে বিস্ফোরণ হয়েছিল। আজও এক শুক্রবার। আজও বিস্ফোরণ হল সেনসেক্স, নিফটিতে। প্রায় ৬৫০ পয়েন্ট বেড়ে বিএসই সেনসেক্স দিনের শেষে দাঁড়িয়ে ২২,৯৯৪.২৩ পয়েন্টে। এক সময় তো ২৩ হাজারের কোটাও পার করে গিয়েছিল সেনসেক্স। নিফটি দিনের শেষে ১৯৮.৯৫ পয়েন্ট বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ে রয়েছে ৬,৮৫৮ পয়েন্টে।
কিন্তু আজ বিশেষ এমন কী, যাতে এই সুখকর বিস্ফোরণ ঘটল বাজারে?
সংবাদ মাধ্যমের খবর, এর পিছনেও রয়েছে 'মোদী এফেক্ট'। বেশ কিছু এজেন্সি তাদের জনমত সমীক্ষার ডেটা লিক করে দেওয়ায় এই রেকর্ড। ডেটায় নাকি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত রয়েছে। এই ইঙ্গিতেই যাবতীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও অপ্রত্যাশিত লাফ দিয়েছে সেনসেক্স ও নিফটি।
এই ঘটনায় অবশ্যই কপালে ভাঁজ ফেলেছে নির্বাচন কমিশনের। কারণ, এই ঘটনা নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী। এ কারণেই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সমস্ত জনমত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। এই ঘটনা শেষ দফার ভোট বাক্সে কতটা প্রবাব পড়বে তা তো সময় বলবে। তবে বণিক মহল এত ক্ষণে নিশ্চয়ই গান ধরেছে- 'ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।'

No comments:
Post a Comment