Tuesday, May 13, 2014

ঘূর্ণিঝড় আছড়ে পড়ল জলপাইগুড়িতে

ঘূর্ণিঝড় আছড়ে পড়ল জলপাইগুড়িতে

এই সময় ডিজিটাল ডেস্ক: আচমকা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ল জলপাইগুড়ির জনজীবন। ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির ফলে ভেঙে পড়েছে হাজারেরও বেশি সংখ্যক বাড়ি। রবিবার থেকেই চলছে এই ঝঞ্ঝা। এক স্থানীয় বাসিন্দা মহম্মদ শামি আহমেদ জানিয়েছেন, 'ঝড় ও অবিশ্রান্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫০০ মতো বাড়ি।ভুটান সীমান্তের চেক পোস্টটিও ভেঙে পড়েছে। ' প্রবল ঝড়ে গাছ ভেঙে আটকে গিয়েছে জাতীয় সড়কও। বন্যায় ভেসে গিয়েছে বহু গ্রাম। বিপদ সীমার উপর থেকে বইছে এই অঞ্চলের বহু নদীও।

No comments:

Post a Comment