সুদীপ্ত কড়া নিরাপত্তায় কমিশনে
এই সময়: প্রাণনাশের আশঙ্কা থাকায় মঙ্গলবার সারদা কেলেঙ্কারির মূল মাথা সুদীপ্ত সেনকে শ্যামল সেন কমিশনে হাজির করা হল নজীরবিহীন নিরাপত্তায়৷ এদিন প্রায় দু'ঘন্টা ধরে কমিশনের কর্তাদের জেরায় সুদীপ্ত জানান, চারটি সংস্থাকে ধান হিসেবে দেওয়া টাকা তারা ফেরত দিলে কমিশনে জমা পরবে৷ সেই টাকাও আমানতকারীদের দিয়ে দেওয়ার কথা বলেন সারদা কর্তা৷ এদিন কমিশনের চেয়ারম্যান শ্যামল সেন জানান, সুপ্রিম কোটের যে নির্দেশ আছে তা মেনেই কাজ করবে কমিশন৷ তবে সেক্ষেত্রে ঠিক কি কি কাজ তাঁরা করবেন সে ব্যাপারে অবশ্য বিস্তারিত বলতে চাননি চেয়ারম্যান৷
সুপ্রিম কোর্ট সারদাকান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার দিনই আমানতকারীদের টাকা ফেরতের ব্যাপারে রাজ্যের কি ভূমিকা হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে৷ তিনি সেদিন বলেন, এবার টাকা ফেরতের দায়িত্বনিক সিবিআই৷ এদিন কমিশন কর্তারা সে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে জানিয়ে দেন, আদালত টাকা ফেরতের ব্যাপার যে দায়িত্ব তা পালন করতে বারণ করেনি৷ তাই সে কাজ চালিয়ে যাওয়া হবে৷ কারা দপ্তরের নির্দেশ অনুযায়ী, সারদা কান্ডে অভিযুক্তদের জেলের নিরাপত্তা বাড়াতে হবে৷ সেই নির্দেশ অনুযায়ী দমদম জেলে কুনাল ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ সুদীপ্ত সেনের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিয়েছে আলিপুর কারা কর্তৃপক্ষ৷ এতদিন বড় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কিছুটা হাঁটিয়ে সুদীপ্ত সেন সহ সারদার অন্য অভিযুক্ত বন্দিদের নিয়ে যাওয়া হত ৫ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে কমিশনের অফিসে৷ এদিন সেই ভবনের একেবারে মুখ পর্যন্ত গলির মধ্যে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়ি৷ সামান্য কাছে ঘেঁষতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমের প্রতিনিধি বা অন্যদের৷ বেলা দু'টো নাগাদ একইভাবে পুলিশি নিরাপত্তায় কমিশন থেকে নিয়ে যাওয়া হয় সুদীপ্ত সেনকে৷

No comments:
Post a Comment