ভোটের শেষ দফার দিনেই নয়া রেকর্ড সেনসেক্সের
এই সময় ডিজিটাল ডিজিটাল ডেস্ক - লোকসভা ভোটের শেষ দফার দিনই নতুন রেকর্ড গঠন করল সেনসেক্স। দিনের শুরুতেই নতুন ২৩ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেল সেনসেক্স। অন্যদিকে নিফটি এগোচ্ছে সাত হাজার পয়েন্টের দিকে৷ এদিনই সন্ধেয় প্রকাশ হবে জনমত সমীক্ষার ফল। এর আগের সবকটি সমীক্ষাই এগিয়ে রেখেছ বিজেপিকে। নরেন্দ্র মোদীই যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন, বাজারে খবর সেরকমই। এক্ষেত্রে নমোর লগ্নিবান্ধব ভাবমুর্তির প্রতিফলন শেয়ার বাজারে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত শুক্রবারই ৬৫০ পয়েন্ট উঠেছিল বিএসই সূচক৷ জনমত সমীক্ষা ফাঁস হয়ে যাওয়ায় শেয়ার বাজারের এই তেজী ভাব লক্ষ্য করা যায় বলে অনেকের ধারণা। শেয়ার বাজারের সূচকের সেই উত্থান এখনও যে অব্যাহত তা লক্ষ্য করা গিয়েছে সোমবার সকালেও৷ বাজার খোলার কিছুক্ষণের মধ্য সেনসেক্স পৌঁছে যায়২৩,৩৮৫.৩৬ পয়েন্টে যা গত দিনের তুলনায় ৩৯১.১৩ পয়েন্ট উপরে৷ অন্যদিকে এনএসই সূচকের ১১০.৮৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৬৯৬৯.৬৫ পয়েন্ট৷ কেন্দ্রে স্থায়ী সরকার আসতে চলেছে, এই আশাতেই শেয়ার বাজারে বিনিয়োগ বাড়ছে বলে জানিয়েছেন দিল্লির স্টক ব্রোকার মনোজ ছোরারিয়া।
No comments:
Post a Comment