12 May, 2014 , 08.31AM ISTLIVE: শেষ দফার নির্বাচন রাজ্য ও দেশে
http://eisamay.indiatimes.com/liveblog/35002695.cms
02:30 PMবারাণসীর কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের৷ জন প্রতিনিধি আইনের ১৩০ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ বারাণসীর রিটার্নিং অফিসারকে৷ ভোটগ্রহণ কেন্দ্রে কংগ্রেসের প্রতীক দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি৷
02:01 PMউত্তর ২৪ পরগনার অশোকনগরের ১০১ নং বুথে উত্তেজনা। প্রিসাইডিং অফিসারকে বার করে দিয়ে বুথে দরজা বন্ধ করে আধঘণ্টা ধরে ছাপ্পা মারা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে।
01:48 PMবেলা ১টা পর্যন্ত এ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে, কলকাতা উত্তর - ৪৯.০৯%, কলকাতা দক্ষিণ - ৪৮.৭০%, যাদবপুর - ৫৪.০৮%, দমদম - ৫৩.৩০%, ব্যারাকপুর - ৫৮.৮৪%, বহরমপুর - ৫১.৭২%, জয়নগর - ৫৪.২৫%, মথুরাপুর - ৫৬.৮৭%, কৃষ্ণনগর - ৫৭.৩৭%, বনগাঁ - ৫৫.৫০%, বসিরহাট - ৫৫.৮০%, ডায়মন্ডহারবার - ৫৬.১৩%, তমলুক - ৬৪.২৯%, কাঁথি - ৬১.২৭% , ঘাটাল - ৬২.৮৪%, রাণাঘাট - ৫৫.৫০%, বারাসত - ৫৬.৯৮%
01:09 PMদত্তপুকুরে এসএফআই নেতা চন্দন দাসকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। তাঁকে গরম তেলের কড়াইতেও ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করা হয়।
12:20 PMসকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে, কলকাতা উত্তর - ৩৫.১৬%, কলকাতা দক্ষিণ - ৩৫.৮৬%, দমদম - ৩৯.৭১%, যাদবপুর - ৩৮.৬৫%
12:18 PMকাঁথির পটাশপুরে একটি বুথে কংগ্রেস পোলিং এজেন্ট মদ্যপ আবস্থায় আসেন। প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করা হলে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
12:06 PMবড়বাজারের পোস্তা এলাকায় প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। অল্পের জন্য বোমা লক্ষ্যভ্রষ্ট হয়।
11:32 AMঅভিনেতা দেবের ভোটের লাইনে আগে দাঁড়ানো নিয়ে আপত্তি জানালেন অন্য ভোটাররা। বাধ্য হয়ে নিজের লাইনে ফিরলেন ঘাটালের তৃণমূল প্রার্থী।
11:19 AM"ব্যারাকপুরে তৃণমূল নেতা কাজল সিনহার নেতৃত্বে ব্যাপক রিগিং চলছে। স্পর্শকাতর বুথে লাঠিধারী পুলিশ রয়েছে। তুলনামূলক শান্ত এলাকায় পাঠানো হয়েছে নিরাপত্তা বাহিনী। ব্যাপারটা বুঝছি না। তৃণমূল আসলে হতাশা থেকে বেপরোয়া হয়ে গিয়েছে. তাই এ ভাবে আক্রমণ করছে।" বললেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন সিকদার।
11:14 AMকাশীপুর, সিঁথি, বেলেঘাটা, এন্টালির মোট ১৪০টি বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। অভিযোগ উত্তর কলকাতা কেন্দ্রে সিপিএম প্রার্থী রূপী বাগচির।
11:08 AMবারাণসীর ভোটার নন এমন কোনও প্রার্থীকে ভোট দেবেন না বারাণসীর সাধারণ মানুষ। মন্তব্য কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের।
10:42 AMকাঁথির কয়েকটি বুথে ইভিএম বিভ্রাট। সিপিএম প্রার্থীর নামের পাশে আলো জ্বলছে না বলে অভিযোগ। শাসক দল ইভিএম কারচুপি করেছে বলে দাবি।
10:25 AMব্যারাকপুরের মসজিদবাড়ি রোডের কাছে ভোট দিয়ে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত সিপিএম-এর লোকাল কমিটির সম্পাদক।
10:20 AMসোদপুরের নাটাগড়ে আক্রান্ত অন্তঃসত্ত্বা মহিলা। ভোট দিয়ে ফেরার পথে একই পরিবারের ৫ জনকে মারধর করা হয়। ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিত্সা করা হয় আক্রান্ত অন্তঃসত্ত্বা মহিলার।
10:06 AMবিভিন্ন জায়গায় গোলমালের খবর পাওয়া যাওয়ায় পুলিশ কমিশনারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক
10:02 AMপশ্চিমবঙ্গের ১৭টি আসন ছাড়াও শেষ দফার ভোট চলছে বিহারের ৬টি ও উত্তরপ্রদেশের ১৮টি লোকসভা কেন্দ্রে। নজর রয়েছে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে। এখানে ভোট ময়দানে রয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে লড়ছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
09:49 AMবড়িশায় হেনস্থার শিকার দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
09:38 AMহাড়োয়ার নারায়ণপুরে ৬০ ৬১ নং বুথের একটি ঘরে ৩০-৩৫ জন ভোটারকে আটকে রাখার অভিযোগ। বাইরে ব্যাপক বোমাবাজি চলছে বলে খবর।
09:30 AMকলকাতায় বেলেঘাটা ও বরানগরে বুথ দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নারকেলডাঙা এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পাওয়া গিয়েছে।
No comments:
Post a Comment