Tuesday, May 13, 2014

ভারতই সবচেয়ে সস্তার জায়গা: সমীক্ষা

ভারতই সবচেয়ে সস্তার জায়গা: সমীক্ষা

india
এই সময়: সিনেমা দেখা থেকে বার্গার খাওয়া, মায় উইক-এন্ডে দু'দিন কাটিয়ে আসা৷ এ সবে দুনিয়ায় এখনও সবচেয়ে সস্তার শহর এখন ভারতই৷ এবারের ভোটে মূল্যবৃদ্ধি নিয়ে যতই হইচই হোক না কেন, জার্মানির ডয়েশ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, বৃহত্‍ অর্থনীতিগুলির মধ্যে ভারতই সবচেয়ে সস্তা৷ 'দি র্যান্ডম ওয়াক, ম্যাপিং দি ওয়ার্ল্ড প্রাইসেস ২০১৪' শীর্ষক সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে৷ ডয়েশ ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে মূল্যবৃদ্ধিতে জর্জরিত হলেও, টাকার বিনিময় দর কম হওয়ার জন্য বৃহত্‍ অর্থনীতিগুলির মধ্যে ভারতের বাজারই সবচেয়ে সস্তা৷

সারা বিশ্বে বিভিন্ন পণ্যের দামের তুলনা করে সমীক্ষা রিপোর্টটি তৈরি করা হয়েছে৷ রিপোর্টে বলা হয়েছে, 'বর্তমানে ভারত বিপুল ভাবে বাণিজ্য ঘাটতিতে ভুগছে বলে খুব সস্তা না হয়ে এখানে দাম প্রতিযোগিতামূলক৷' ওই সমীক্ষা অনুযায়ী, বড় দেশগুলোর মধ্যে খরচ সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ায়৷

বৃহত্‍ অর্থনীতিগুলির মধ্যে সার্বিক ভাবে অস্ট্রেলিয়া সবচেয়ে খরচবহুল দেশ, আর উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকাই সবচেয়ে সস্তা৷ রিপোর্টে বলা হয়েছে, উদীয়ান অর্থনীতিগুলির মধ্যে ব্রাজিল খুবই খরচের জায়গা, আর গাড়িভাড়ার মতো কয়েকটি ব্যাপারে এখনও চিন সবচেয়ে সস্তা৷ কয়েকটি জিনিসের ক্ষেত্রে আমেরিকাকে প্রায় ধরে ফেলেছে চিন৷ তবে বেশ কয়েকটি ক্ষেত্রে চিনে ব্র্যান্ডেড জিনিসের দাম আমেরিকার চেয়েও বেশি৷ ডয়েশ ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, 'চিনে লিভাইস জিনস, অ্যাডিডাসের জুতো ও আইফোনের মতো বিভিন্ন ব্যান্ডের জিনিসের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি৷'

গাড়ির দাম সবচেয়ে বেশি সিঙ্গাপুরে আর অফিসের ভাড়া বেশি হংকংয়ে৷ জুরিখের নানা জিনিসের দাম বেশি৷ উদাহরণ হিসাবে বলা হয়েছে, ওখানে চুল কাটার খরচ ভারতের কোনও শহরের তুলনায় ১৫ গুণ বেশি৷ উইক এন্ড কাটানোর জন্য মুম্বই আর কুয়ালা লামপুর-ই বিশ্বে সবচেয়ে সস্তার শহর, আর ব্যয়বহুল হল সিডনি৷ সাও পাউলো বা মস্কোর চেয়ে এখনও টোকিওয় উইক এন্ড কাটাতে খরচ কম৷ অভিসারে বেরিয়ে সিনেমা দেখা, বার্গার খাওয়ার খরচ সবচেয়ে কম ভারতের শহরগুলোয়৷ কেপ টাউন, জোহানেসবার্গ, ম্যানিলা ও মস্কোয় যা খরচ গায়ে লাগে না৷ কিন্ত্ত অভিসারে সবচেয়ে বেশি খরচ লন্ডনে৷

সিঙ্গাপুরে গাড়ির দাম সবচেয়ে বেশি৷ হংকংয়ে অফিসের ভাড়া আকাশছোঁয়া৷

নামি বি-স্কুল থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়লেও খুব বেশি বেতনের কাজ পাবেন না জোহানেসবার্গে৷ আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সে নামি বি-স্কুল থেকে কোনও এমবিএ-কে নিয়োগ করতে হলে বেশ মোটা অঙ্ক খরচ করতে হয়৷ তবে জোহানেসবার্গের সঙ্গে ওই তিন দেশের শিক্ষার মান যে সমান নয়, সে কথা ঘুরিয়ে বলেছেন সমীক্ষকরা৷ মজার কথা হল, মুম্বই এবং সিঙ্গাপুরে স্নাতকদের নিয়োগে সবচেয়ে বেশি খরচ হয়৷ 

No comments:

Post a Comment