Tuesday, May 13, 2014

বুধবার বিক্ষোভ ও শুক্রবার দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা গোটা দেশই আজ এক মুত্যু উপত্যকায় পরিণত হয়েছে - ডা. শফিকুর রহমান

বুধবার বিক্ষোভ ও শুক্রবার দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা
গোটা দেশই আজ এক মুত্যু উপত্যকায় পরিণত হয়েছে - ডা. শফিকুর রহমান

সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, যশোর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহতভাবে হত্যা, গুম, খুন, অপহরণ ও গ্রেফতার অভিযানের প্রতিবাদে আগামীকাল বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল সোমবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে সারাদেশে অব্যাহতভাবে চলছে সরকার ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর হত্যা, গুম, খুন, অপহরণ ও গ্রেফতার অভিযান। আইনগতভাবে বৈধতাহীন বর্তমান সরকার শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে হত্যা, গুম, খুন, অপহরণ, নির্যাতন, গ্রেফতার অভিযান চালিয়ে এবং জামায়াত-শিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি থেকে গ্রেফতার করে ঠা-া মাথায় গুলী করে পঙ্গু করে দিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে সারাদেশের মানুষ আজ আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। মানুষ আইনি প্রতিকারের জন্য থানায় যেতেও ভয় পাচ্ছে। সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে।

তিনি বলেন, গত এক বছরে সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলীতে জামায়াত-শিবিরের ৩২ জন নেতা-কর্মী নিহত হয়েছে। গত ২৭ এপ্রিল প্রকাশ্য দিবালোকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনী ৭ জনকে অপহরণ করে তাদের হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। এ হত্যাকা- ঢাকা দিতে আরো ৪ জনকে হত্যা করেছে। এ সরকারের আমলে সারাদেশে ২৭৮ জন লোককে অপহরণ করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১৯৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ৪৩ জনের লাশ পাওয়া গিয়েছে। এ তথ্য থেকেই প্রমাণিত হচ্ছে যে, বর্তমান সরকার দেশে কী ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। গোটা দেশই আজ এক মুত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা বাহিনীর হত্যা, গুম, খুন, অপহরণ, গুলী করে আহত করা ও গ্রেফতার অভিযানের প্রতিবাদে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ১৪ মে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি এবং যারা নৃশংস হত্যা, গুম, খুন ও অপহরণের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য ১৬ মে শুক্রবার সারাদেশে দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত এ কর্মসূচি সফল করার জন্য তিনি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহবান জানান এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
http://www.dailysangram.com/news_details.php?news_id=146059
গোটা দেশই আজ এক মুত্যু উপত্যকায় পরিণত হয়েছে - ডা. শফিকুর রহমান
www.dailysangram.com
সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, যশোর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর অব...

No comments:

Post a Comment