কমিশনের কাজে বাধা, অভিযুক্ত ইন্দ্রনীল সেন
এই সময়: শেষ প্রচারের দিন বিধিভঙ্গ ও নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হল বহরমপুরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে৷ ওই কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক কুমার ইন্দ্রভূষণকে হেনস্থার অভিযোগও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে৷ অনুমতির অতিরিক্ত বাইক নিয়ে রোড শো করার অভিযোগে তাঁতে বাধা দিয়েছিলেন পুলিশ পর্যবেক্ষক৷ প্রথমবার সতর্ক করে সরে গেলেও পরে আবার বেশি বাইক নিয়ে মিছিল করতে দেখে পুলিশ পর্যবেক্ষক বাধা দেন৷ ইন্দ্রনীলবাবুর গাড়ির চাবিও নিয়ে নেন তিনি৷ এতে উত্তেজিত তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন বলে তিনি বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন৷
এই নিয়ে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে বহরমপুর শহরে৷ ইন্দ্রনীলবাবু ওই ঘটনায় পুলিশ পর্যবেক্ষক কুমার ইন্দ্রভূষণের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন৷ তৃণমূলের গায়ক প্রার্থী বলেন, 'কংগ্রেসের প্রার্থীর হার নিশ্চিত হয়ে যাওয়ায় পর্যবেক্ষক এই কাজ করলেন৷ আমিও তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি৷' ওই পর্যবেক্ষক অবশ্য জানান, মাত্র ২০টির অনুমতি থাকলেও তৃণমূলের প্রার্থী প্রায় ২০০ বাইক নিয়ে মিছিল করছিলেন৷ তিনি বলেন, 'প্রথমবার মিছিল আটকে বলে দিই যে ২০টির বেশি বাইক নিয়ে যাওয়া যাবে না৷ ওঁরা রাজি হন৷ কিন্ত্ত পরে আবার একই ভাবে মিছিল করতে দেখে আমি আটকে দিই৷ কিন্ত্ত ওঁরা আমার কাজে বাধা দেন৷ ইন্দ্রনীলবাবু-সহ ২০০ জনের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি৷ নিয়ম ভাঙলে শাস্তি পেতেই হবে৷'
এ রাজ্যে শেষ দফা ভোটের আগেও বিক্ষিপ্ত গণ্ডগোল হয়েই চলেছে৷ ব্যারাকপুর, দক্ষিণ শহরতলির বিড়লাপুর ও নদিয়ার গয়েশপুরে সিপিএম আক্রান্ত হয়েছে বলে অভিযোগ৷ শুক্রবার রাতে ব্যারাকপুরের নোনাচন্দন পুকুরে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ সিপিএমের ব্যারাকপুর ২ নম্বর লোকাল কমিটির সম্পাদক ঝন্টু সরকার বলেন, 'বাধা দিতে গেলে ওরা লোহার রড, লাঠি দিয়ে আমাদের কর্মীদের মারধর করে৷' তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম নেতা কমল দাস পাল্টা বলেন, 'মিথ্যা প্রচার করে সিপিএম ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে৷'
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এ দিন তৃণমূলের মিছিল আক্রান্ত হয়৷ তাতে তৃণমূলের ১৪ জন টাঙির কোপে জখম হয়েছেন৷ তৃণমূলের ব্লক সভাপতি অমূল্য মাইতির অভিযোগ, 'সিপিএম হামলা চালিয়েছে৷ তাতে মদত দিয়েছে কংগ্রেস৷' অভিযোগ অবশ্য অস্বীকার করেছে সিপিএম ও কংগ্রেস৷ অন্য দিকে, ভোটের দিন তৃণমূল সন্ত্রাস করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিজেপি প্রার্থী জলুবাবুর নির্বাচনী এজেন্ট দিলীপ চট্টোপাধ্যায়৷ তিনি জানান, শুক্রবার রাতে কৃষ্ণনগরের বনগ্রামে তাঁদের কর্মীদের উপর তৃণমূল হামলা করেছে৷ তৃণমূলের নদিয়া জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত অভিযোগ উড়িয়ে দেন৷

No comments:
Post a Comment