এই সময় ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই রাজ্যের তথা দেশের শেষ দফা ভোট। তার আগেই রাজনৈতিক বদলার আবহ শুরু হল কলকাতায়। রবিবার উত্তর কলকাতার কাশীপুরে আক্রান্ত হয়েছেন সিপিআইএমের লোকাল কমিটির সম্পাদক কল্যান সমাজদার। এদিন সকালে বাজারে গেলে সেখানেই বাইক নিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা করে। ঘটনায় অভিযোগের তীর ওঠেছে শাসকদলের বিরুদ্ধে।
সূত্রের খবর, আক্রান্ত ও আতঙ্কিত কল্যানবাবু স্থানীয় সিপিআইএম পার্টি অফিসে আশ্রয় নেন। পার্টি অফিসের ভিতরে ঢুকে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে রাস্তায় এনে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ভাঙচুর চালানো হয় পার্টি অপিসটিতেও। গুরুতর অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
ঘটনার জেরে উত্তপ্ত থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের কথায়, গোটা ঘটনায় তৃণমূলকে দায়ী করা হলে, দলবল নিয়ে ফের সিপিআইএম পার্টি অফিসে চড়াও হয় তৃণমূল সমর্থকরা। এলাকার পরিস্থিতি পরিদর্শন করতে এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার জাইয়ুর রহমান। উপস্থিত ছিলেন থানার ওসি-ও অভিযোগ, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে তৃণমূল সমর্থকের হাতে হেনস্থা হয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

No comments:
Post a Comment