Tuesday, May 13, 2014

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ গ্রেফতার

বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি বৈধ সংসদীয় দল। অতএব, এই দলের শান্তিপূর্ণ সভাসমাবেশের অধিকার আছে। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই যে, সভাসমাবেশ করা তো দূরের কথা, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনে এই দলের সমর্থকরাও বাড়িতে ঘুমাতে পারছে না, ছাত্ররা ক্লাস-পরীক্ষা দিতে পারছে না। অবিলম্বে এই ফ্যাসিবাদী জুলুম বন্ধ করা হোক।
***
প্রতিবাদে বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ গ্রেফতার

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়-সংগ্রাম

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ানবাজারস্থ সংগঠনের নগর কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মহানগর জামায়াত অফিসে পুলিশের বেআইনি অভিযান ও নগর জামায়াত আমীর শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ-সহ ২১ নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিদের গ্রেফতারের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে নগর জামায়াত। এছাড়া মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানা যায়, সংগঠনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ে বৈঠক করছিলেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সেখানে অভিযান চালিয়ে নগর জামায়াতের আমীর ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় নিয়ে যায় পুলিশ। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে নুরুল আমিন, আ জ ম ওবায়দুল্লাহ, খাইরুল বশর, ডা. সিদ্দিকুর রহমান, আবু বক্কর, ফারুকে আজম, শহিদুল ইসলাম ও মুহাম্মদ উল্লাহর নাম জানা গেছে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ মুহাম্মদ আবদুর রউফ জানান, গ্রেফতার জামায়াতের আমীর শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের গ্রেফতারের খবর জামায়াত আমীর শামসুল ইসলামের নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়ায় ছড়িয়ে পড়লে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবির। সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রশিবিরের কর্মীরা। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগর বাজার, পদুয়া তেওয়ারী হাট, সাতকানিয়ার রাস্তার মাথা, পটিয়ার আমজুর হাট, কলেজ বাজার, বাঁশখালীর গুনাগরি স্টেশনসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা। এতে ঘন্টাখানেক মহাসড়ক অবরুদ্ধ থাকে। এসময় মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া জেলার বাঁশখালী ও পটিয়ায় উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির। এদিকে জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন লোহাগাড়া উপজেলা জামায়াত আমীর মাওলানা নুরুল হোছাইন ও সেক্রেটারি অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। বিবৃতিতে বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সরকার জামায়াত নেতাদের অন্যায়ভাবে আটক রেখে মানবাধিকার লঙ্ঘন করেছে। সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম-সহ ২১ জন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতারের মাধ্যমে সরকারের স্বৈরাচারী মানসিকতাই প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম নগর ছাত্রশিবির নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম মহানগর জামায়াত অফিসে পুলিশের বেআইনি অভিযান ও নগর জামায়াত আমীর শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ-সহ ২১ নেতৃবৃন্দের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রশিবির চট্টাগ্রাম মহানগরী উত্তর সভাপতি মাশরুর হোসাইন, নগর দক্ষিণ সভাপতি এম এইচ সোহেল ও সেক্রেটারি নূরুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাফিজুর রহমান এবং দক্ষিণ জেলা সভাপতি তারেক হোসেন। বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে অন্যায়ভাবে গেফতারকৃত নগর জামায়াত নেতৃবৃন্দের মুক্তি দিন অন্যথায় আন্দোলনের মাধ্যমে চট্টগ্রামকে অচল করে দেয়া হবে।

আগামীকাল বুধবার বৃহত্তর চট্টগ্রামে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল: চট্টগ্রাম মহানগর জামায়াত অফিসে পুলিশের বেআইনি অভিযান ও নগর জামায়াত আমীর শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ-সহ ২১ নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লি গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর এবং আজ মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে বিক্ষোভ ঘোষণা করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্যাহ।
http://www.dailysangram.com/news_details.php?news_id=146050
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ গ্রেফত
www.dailysangram.com
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম ও সেক্র...

No comments:

Post a Comment