প্রাক্তন মেয়র আক্রান্ত। জেলাভিত্তিক LIVE UPDATE-কলকাতা

---------------------------------
LIVE UPDATE-
সকাল ১১টা- কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হল। পরে পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে।
সকাল ১০:৩০-শ্যামপুকুরের ১০টি বুধ দখলের অভিযোগ উঠল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কাশিপুরের ১ ও ৪ নং ওয়ার্ডের ১২টি বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না
সকাল ১০টা- উত্তর কলকাতার বেলেঘাটার দেশবন্ধু হাইস্কুলে বুথে বসতে দেওয়া হল না বাম এজেন্টদের। ভোটারদের চিহ্নিত করে লাইন থেকে বের করে দেওয়া হয়েছে। ছাপ্পা ভোটেরও অভিযোগ উঠেছে এই কেন্দ্রে।
সকাল ৯.৩০- কেন্দ্র দক্ষিণ কলকাতা-বড়িশায় হেনস্থা সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখার্জিকে।
সকাল ৮.৪০টা-কেন্দ্র কলকাতা (উত্তর)-বেলেঘাটা এলাকায় নারকেলডাঙা হাইস্কুল ও সুকান্ত কলোনির স্কুলে বুথ দখলের অভিযোগ। কমলা বিদ্যামন্দিরের স্কুলে বুথ দখলের অভিযোগ। ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী পথ আটকে ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ।
সকাল ৮টা- কেন্দ্র কলকাতা (উত্তর)-বেলেঘাটায় বুথে সিপিআইএম-তৃণমূল বচসা।
কাশীপুরকাণ্ডে ওসি মহম্মদ কলিমুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
সকাল ৭টা-সন্ত্রাসের আবহেই ভোট শুরু।
No comments:
Post a Comment