Tuesday, May 13, 2014

অভিনয় হল সত্যি! স্টান্টম্যানকে কোপালেন শ্রদ্ধা

অভিনয় হল সত্যি! স্টান্টম্যানকে কোপালেন শ্রদ্ধা
images (1)
এই সময় ডিজিটাল ডেস্ক: একটি হিন্দি ছবির শ্যুটিং চলাকালীন স্টান্টম্যানের পেটে ছুরি বসালেন আশিকি-২ এর নায়িকা শ্রদ্ধা কাপুর। রক্তাক্ত অবস্থায় ওই স্টান্টম্যানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শ্যুটিং-এ উপস্থিত সকলেই এই ঘটনায় অবাক। হতভম্ব শ্রদ্ধা কি করবেন বুঝতে না পেরে দৌড় লাগালেন সহকারী পরিচালকের কাছে। তাঁর কাছে গিয়ে ঘটনার কথা বলাতে যা শুনলেন তাতে শ্রদ্ধার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। নকল ছুরির বদলে আসল ছুরি দেওয়া হয়েছিল শ্রদ্ধার হাতে। আর তাতেই এই বিপত্তি।

No comments:

Post a Comment