Tuesday, May 13, 2014

সিকিম পশ্চিম বাংলা আর বাংলাদেশের তিস্তা মাহবুব সুমন

এমন বন্ধু কে আছে, সিস্টার!
***
সিকিম পশ্চিম বাংলা আর বাংলাদেশের তিস্তা
মাহবুব সুমন

মার্চের শেষ থেকে উজানে তুষার গলা পানি এবং পরের পুরো অঞ্চল জুড়ে মাঝারি মাত্রায় বৃষ্টি শুরু হবার কারনে মা তিস্তায় (পুরো উজান থেকে ভাটিতে) আনন্দ ধারা বাড়তে থাকে। যেমনটি এই মে মাসের প্রথম সপ্তাহেও দেখা যাচ্ছে। এই বাড়ায় আরেকটু অবদান আছে ফসলের মৌসুমের। সেটা হল এই সময়টাতে পশ্চিম বাংলা আর বাংলাদেশের কৃষকদের সেচের পানির চাহিদা কমে যায় বা আপাতত এই মৌসুমের জন্য পানি তোলা শেষ এরকম একটা ব্যাপার। যার কারনে গজলডোবা এবং দোয়ানি-ডালিয়া ব্যারেজ থেকে মূল তিস্তার পানি প্রত্যাহার কমে যায় (দোয়ানি-ডালিয়া ব্যারেজে পানিই থাকেনা, তুলবে বা আর কি!)। এই দুই কারনে ইদানিং তিস্তায় খানিকটা পানি দেখা যাচ্ছে। কিন্তু সেটা কি পরিমান! সেটা কি সাধারন আগাপাশতলা তিস্তাপারের মানুষদের অভিজ্ঞতাকে সমর্থন করে? করেনা। বাস্তবত যেখানে এই সময়টাতে ১০ থেকে বার হাজার কিউবিক মিটার পানি থাকার কথা সেখানে আছে ৩.৫ থেকে ৪.৫ হাজার কিউবিক মিটার। এমনকি শুকনো মৌসুমে ব্রহ্মপুত্রে মিলিত হবার আগে যে তিস্তায় কমের পক্ষে ৭ হাজার কিউবিক মিটার পানি থাকার কথা সেখানে নিচের ছবির মতই বিশাল চওড়া তিস্তার একপাশ দিয়ে সরু নালায় পানি প্রবাহিত হচ্ছে। যেখান অনায়াসে একটা কানা বক হেঁটে পার হয়।
http://www.guruchandali.com/default/2014/05/07/1399472696052.html#.U2x3razPIrh
Guruchandali -- Bangla eZine Magazine WebZine and something else... সিকিম পশ্চিম বাংলা আর...
www.guruchandali.com
Guruchandali -- Bangla eZine Magazine WebZine and something else... সিকিম পশ্চিম বাংলা আর বাংলাদেশের...

No comments:

Post a Comment