Monday, May 12, 2014

ফেসবুকে ফুঁসছেন মমতা

ফেসবুকে ফুঁসছেন মমতা

mamata-banerjee
এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন চলাকালীন সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শেষ দফা নির্বাচনের দিন নিজের ফেসবুক পেজে একটি পোস্টে এ কথা লিখেছেন তিনি।

তিনি জানিয়েছেন, 'লোকসভা নির্বাচন চলাকালীন সংবাদমাধ্যমের একটা বড় অংশের অবস্থা খুবই ভয়ঙ্কর ছিল। তাদের পক্ষপাতদুষ্ট সম্প্রচার বিস্মিত করেছে। আমার কোনও সন্দেহ নেই এর পিছনে কিছু রাজনৈতিক দলের টাকা রয়েছে। দলগুলি তাদের গণতন্ত্র বিরোধী ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করছে। সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ব্যক্তিগত আক্রমণ, ঘটনাবলীকে বিকৃত করা, চরিত্র হনন করার যে নমুনা দেখা গেল তা দেশকে অবাক করেছে। যদি নির্বাচনের পদ্ধতিতে বদল এনে আমাদের দীর্ঘ দিনের দাবি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত নির্বাচন করা না যায় তবে এই জিনিস বন্ধ করা যাবে না। এটা গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজনীয়। যদি এই ঘটনা চলতে থাকে তবে গণতন্ত্রের ভবিষ্যত্‍ বিপন্ন হবে।'

নির্বাচনের শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ভবিষ্যতে আরও কী পরিবর্তন নিয়ে আসে তা সময় বলবে।

No comments:

Post a Comment