Monday, May 12, 2014

‘বিভাজনের রাজনীতি করছেন মোদি’

‘বিভাজনের রাজনীতি করছেন মোদি’
মানবকণ্ঠ ডেস্ক
আবারো পশ্চিমবঙ্গে শরণার্থীদের রেখে বাংলাদেশি অনুপ্রবেশকারী হটানোর কথা বলেছেন মোদি। আর মোদির সেনাপতি অমিত শাহ মঙ্গলবার উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে বললেন, আজমগড় ‘সন্ত্রাসবাদীদের গড়’। গোটা নির্বাচনী প্রচারে হিন্দুত্বকে সরিয়ে রেখে শুধুই উন্নয়নের কথা বলে এসেছেন মোদি। ‘গোলাপি বিপ্লব’-এর কথা বললেও মোদি ব্যাখ্যা দিয়েছেন, এর সঙ্গে হিন্দুত্বের দূর-দূরান্তে সম্পর্ক নেই। বরং এটি আগাগোড়া একটি আর্থিক বিষয়। কিন্তু ধারাবাহিক এই তিনটি ঘটনার পর প্রশ্ন উঠেছে, শেষ দু’দফার ভোটের আগে কি ফের হিন্দুত্বের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তিনি? সোমবার পশ্চিমবঙ্গে মোদির মন্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিমান বসু একযোগে অভিযোগ করেছেন, বিভাজনের রাজনীতি করছেন মোদি। আর গতকাল মঙ্গলবার উত্তরপ্রদেশে মোদি ও অমিত শাহের মন্তব্যের পর কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো দলের নেতারাও একই অভিযোগ তুলতে শুরু করেছেন। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘দেশে বিভাজনের রাজনীতি করাই মোদির মূল লক্ষ্য।’ দিল্লিতেও কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির অভিযোগ, ‘মেরুকরণই বরাবর মোদির রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল। মোড়কটি ছিল উন্নয়নের। কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনে মোদি ও তার অনুগামীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচারের অভিযোগ করেছে। কিন্তু মোদির পক্ষে প্রশ্ন করে আসরে নেমে পড়েছেন তার সেনাপতিরা। বিজেপি নেতা অরুণ জেটলির মতে, মোদি বা অমিত শাহ আদৌ মেরুকরণের রাজনীতি করেননি। অমিত শাহ যা বলেছেন, তা সকলেই জানেন। আনন্দবাজার, পিটিআই
- See more at: http://www.manobkantha.com/2014/05/07/171558.html#sthash.rvmFsJS6.dpuf

No comments:

Post a Comment