Tuesday, May 13, 2014

আলজাজিরার ভিডিও চিত্র বাংলাদেশে অপহরণের জন্য দায়ী নিরাপত্তা বাহিনী

আলজাজিরার ভিডিও চিত্র বাংলাদেশে অপহরণের জন্য দায়ী নিরাপত্তা বাহিনী

বাংলাদেশে অপহরণের জন্য নিরাপত্তা বাহিনী দায়ী বলে মন্তব্য করা হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরার এক ভিডিও চিত্রে। এতে একই সঙ্গে বাংলাদেশে অপহরণ বাড়ছে উল্লেখ করে চলতি বছরই অর্ধশতাধিক রাজনৈতিক কর্মী অপহরণের শিকার হয় বলে জানানো হয়।
মঙ্গলবার আলজাজিরার ওয়েবসাইটে ভিডিও চিত্রটি প্রকাশ করা হয়। অপহরণের শিকার ব্যক্তিদের বেশির ভাগই বিরোধী দলের কিংবা ক্ষমতাসীন দলের বিদ্রোহী অংশের সদস্য বলেও ভিডিও চিত্রে উল্লেখ করা হয়।
অপহরণের শিকার গ্রুপগুলোর নেতা ও কর্মীরা জানিয়েছেন, তারা এখন নিরাপত্তার জন্য দল বেঁধে চলাফেরা করেন।
প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার গ্রুপগুলো গুমের জন্য নিরাপত্তা বাহিনীগুলোকে দায়ী করছে।
আলজাজিরার মাহের সাত্তার নারায়ণগঞ্জ থেকে ভিডিও চিত্রটি তৈরি করেন।

No comments:

Post a Comment