কমরেড সুনীতি কুমার ঘোষ মারা গেলেন কাল। সিপিআইএমএল-এর প্রথম সেন্ট্রাল কমিটির শেষ সদস্যটিও চলে গেলেন। গতকালই একটি তথ্যচিত্রের কাজে কমরেড সুনীতির সাক্ষাৎকার নেওয়ার কথা চলছিল। সুনীতি ঘোষ সত্তরের সময় থেকে দীর্ঘদিন কলকাতার যে আবাসনে থাকতেন সেই আবাসনে বসে আবাসনেরই বাসিন্দা তাঁর এক স্নেহভাজন অমিতদার সঙ্গে। শুনছিলাম সুনীতি ঘোষের ওই ফ্ল্যাটটিতেই আসতেন চারু মজুমদার, সুশীতল রায়চৌধুরী, সরোজ দত্ত, নাগভূষণ পট্টনায়ক সহ সমস্ত নেতারাই। অমিতদার বাবা ছিলেন বিদ্যাসাগর কলেজের ইংরেজি বিভাগে সুনীতি ঘোষের সহকর্মী। অমিতদার কাছ থেকেই তাই শুনছিলাম প্রাক-সিপিআইএমএল পর্ব থেকে সিপিআইএমএল-এর প্রথম সেন্ট্রাল কমিটি ভেঙে যাওয়ার পর্ব। ভুল ত্রুটি। পান্ডিত্য। উত্থান পতন ইত্যাদি। সমাপতন।
No comments:
Post a Comment