লেখালেখির শুরুতেই নজরুল চিন্তায় ছিল আন্তর্জাতিকতা
আন্তর্জাতিক নজরুল সম্মেলনে প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান
ইত্তেফাক রিপোর্ট
বুধবার বিকালে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এশীয় ভাষা ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রেচেল ফেল ম্যাকডারমট। আয়োজক সংস্থার জাতীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. করুণাময় গোস্বামীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভারতের নজরুল গবেষক ড. বাঁধন সেন গুপ্ত, ভারতের নজরুল গবেষক সৈয়দ আসমত জালাল। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব রাশেদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী বুলবুল মহলানবীশ।
ড. বাঁধন সেন বলেন, আমরা নজরুলের মূল ভূমিকাকে দূরে সরিয়ে দিয়ে তাকে সাম্প্রদায়িক চিন্তায় বিচার করার চেষ্টা করি। মানব সভ্যতার জন্য একটানা অনেক কাজ করে গেছেন এমন লেখকের উদাহরণ পৃথিবীতে বিরল। আজও তার লেখায় প্রতিনিয়ত আবিষ্কার হয় অসাম্প্রদায়িকতার মূলমন্ত্র।
করুণাময় গোস্বামী নজরুলের লেখার আসল সৌন্দর্য্য আবিষ্কারের জন্য সকলের প্রতি আহবান জানান। আলোচনা শেষে নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরী। সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুলের গান পরিবেশন করেন শিল্পী কৃষ্ণা মজুমদার, কাকলী সেন, এমএ মান্নানসহ বাংলাদেশ ও ভারতের প্রতিশ্রুতিশীল শিল্পীরা।
শওকত ওসমান স্মরণ সভা : কথা সাহিত্যিক শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধের শিক্ষা পাওয়া যায় তার লেখায়। তিনি আজন্ম তার লেখায় শোষকের বিরুদ্ধে আর শোষিতের অধিকারের কথা বলেছেন। অসামপ্রদায়িক চেতনাসমৃদ্ধ, সৃষ্টিশীল ও রাজনীতি সচেতন লেখক বাংলা সাহিত্যে বিরল।
কথাসাহিত্যিক শওকত ওসমানের ১৬তম মৃত্যুবার্ষিকী বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। বিকালে জাতীয় জাদুঘরে স্মরণসভার আয়োজন করে শওকত ওসমান স্মৃতি পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ভাষাসংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শওকত ওসমানের ছেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সংস্কৃতি সচিব রণজিত্ কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খন্দকার আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাকিবুল ইসলাম লিটু।
স্বপ্নকুঁড়ির বর্ষপূর্তিতে সম্মাননা দেয়া হবে কবি মুহম্মদ নুরুল হুদা ও কণ্ঠশিল্পী কনক চাপাকে
সৃজনশীল সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ি পূর্ণ করেছে গৌরবের ২৭ বছর। সংস্কৃতি চর্চার এই পথযাত্রাকে স্মরণে এনে প্রতিষ্ঠানটি কথা-কবিতা-গানের আয়োজন সাজিয়েছে। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন আমন্ত্রিত অতিথি শিল্পীরা। স্বপ্নকুঁড়ির এবারের আয়োজন উত্সর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী বশির আহমেদকে। তার সুর ও গানে সাজানো হয়েছে গোটা আয়োজন। একই আয়োজনে সম্মাননা জানানো হবে জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা ও খ্যাতিমান কণ্ঠশিল্পী কনক চাপাকে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
No comments:
Post a Comment