Thursday, April 10, 2014

বেলেঘাটায় সিপিএম অফিস ভাঙচুর, অভিযোগ অস্বীকার তৃণমূলের

বেলেঘাটায় সিপিএম অফিস ভাঙচুর, অভিযোগ অস্বীকার তৃণমূলের

ভোটের মুখে বেলেঘাটায় সিপিএম জোনাল অফিস ভাঙচুর৷ অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে শুরু তরজা৷ সিপিএম কর্মীদের অভিযোগ, রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোনাল অফিসে হামলা চালায়৷ বেশ কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়৷ এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে তৃণমূলের এই হামলা বলে সিপিএমের অভিযোগ৷ 
যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল৷ তাদের দাবি, সিপিএম সমর্থকরাই জোনাল অফিসে ভাঙচুর করে তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে৷থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সিপিএম ও তৃণমূল৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

No comments:

Post a Comment