Thursday, April 10, 2014

জলঙ্গীতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অধীরের বিরুদ্ধে এফআইআর

জলঙ্গীতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অধীরের বিরুদ্ধে এফআইআর

লোকসভা ভোটের আগে ফের খুনের মামলায় জড়াল অধীর চৌধুরীর নাম৷ তৃণমূল কর্মী খুনের ঘটনায় জলঙ্গি থানায় এফআইআর৷ চক্রান্তের অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷
পুলিশ সূত্রে খবর, বুধবার কুপিয়ে ও গুলি করে খুন করা হয় তৃণমূলকর্মী বাদল শেখকে৷ দুপুরে এন্তাজ শেখ নামে অপর এক তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা৷ তাঁকেই বাঁচাতে গেলে বাদলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ এরপর হাঁসুয়ার কোপ মারা হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাদল শেখের৷ তৃণমূলের অভিযোগ হামলা চালায় কংগ্রেস৷
বিকেলেই জলঙ্গি থানায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃত তৃণমূলকর্মীর পরিবার৷ অভিযুক্তদের তালিকায় ২৮ নম্বরে রয়েছে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নাম৷ অভিযোগ তাঁর নির্দেশেই খুন করা হয়েছে বাদল শেখকে৷ যদিও, প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷
খুনের ঘটনায় বুধবার রাতেই জইনুদ্দিন বিশ্বাস ও আশিস আক্তার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ এদিন অভিযুক্তদের বহরমপুর আদালতে তোলা হলে, ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

No comments:

Post a Comment