Friday, April 11, 2014

মদের আসরে বচসা, যুবক খুনে ধৃত বন্ধু

মদের আসরে বচসা, যুবক খুনে ধৃত বন্ধু


এই সময়, হুগলি: বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে মিলল এক ইঞ্জিনিয়ারের দেহ৷ উত্তরপাড়া থানার ধ্রুবেশ চ্যাটার্জি লেনের এক বহুতল থেকে বৃহস্পতিবার সকালে দেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতের নাম অংশুমান রায় ওরফে পাপ্পু (৩০)৷ বাড়ি বীরভূমে৷ বেসরকারি সংস্থার কর্মসূত্রে তিনি উত্তরপাড়ায় এক আত্মীয়ার ফ্ল্যাটে থাকতেন৷ প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মদের আসরে বচসার জেরে খুন হয়েছেন অংশুমান৷ ঘটনায় পুলিশ প্রতাপচন্দ্র দাস নামে অংশুমানের বছর ছাব্বিশের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে৷ তার বাড়ি আলমবাজারে৷ পুলিশের দাবি, জেরায় প্রতাপ স্বীকার করেছে মদের আসরে ঝগড়ার জেরেই সে খুন করেছে বন্ধুকে৷ আরেক বন্ধুর খোঁজ করছে পুলিশ৷ 

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, গত বেশ কয়েক বছর ধরে অংশুমান উত্তরপাড়ার ওই বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে থাকতেন৷ সকালে কাজে বেরিয়ে রাত ন'টার পরে বাড়ি ফিরতেন৷ প্রতিবেশীরা জানান, অংশুমান হামেশাই রাতে তাঁর বাড়িতে বন্ধুবান্ধবদের নিয়ে মদের আসর বসাতেন৷ তাঁরাই জানান, বুধবার রাতেও সে রকমই আসর বসেছিল তিনতলার ফ্ল্যাটে৷ অনেক রাত পর্যন্ত চিত্‍কার চেঁচামেচি শোনা যাচ্ছিল৷ বৃহস্পতিবার সকালে অংশুমানের ফ্ল্যাটে বাইরে থেকে তালা ঝুলতে দেখে সন্দেহ হয় পড়শিদের৷ তার পরেই তাঁরা খেয়াল করেন দরজার ফাঁক দিয়ে বাইরে গড়িয়ে আসছে রক্ত৷ সঙ্গে সঙ্গে আবাসিকরা পুলিশে খবর দেন৷ ইতিমধ্যে অংশুমানের বন্ধু প্রতাপও পুলিশকে ফোন করে জানায় এই ঘটনার কথা৷ 

পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে৷ দেখা যায় বিছানায় শোওয়ানো অংশুমানের দেহ৷ শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন৷ প্রতাপের ফোনে সন্দেহ হয়েছিল পুলিশের৷ তাকে জিজ্ঞাসাবাদ করতেই জেরার মুখে দোষ কবুল করে সে৷ পুলিশকে জানায়, মদ্যপ অবস্থায় সে এবং আরেক বন্ধু অংশুমানকে খুন করেছে৷ খুনের পরে অংশুমানের মোবাইল থেকে সিমকার্ড বের করে পাশের পুকুরে ফেলে দরজায় তালা দিয়ে তারা চম্পট দেয়৷ উত্তরপাড়া থানার তদন্তকারী অফিসার বৃহস্পতিবার বলে

No comments:

Post a Comment