Thursday, April 10, 2014

ছেলেরা একটু-আধটু ভুল করে ফেলে, ধর্ষণে মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়: মুলায়ম

ছেলেরা একটু-আধটু ভুল করে ফেলে, ধর্ষণে মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়: মুলায়ম

নয়াদিল্লি: ধর্ষকদের মৃত্যুদণ্ড মেনে নিতে পারছেন না সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব। তাঁর যুক্তি, ছেলেরা একটু-আধটু ভুল করে ফেলে। সেজন্য ফাঁসির সাজা দেওয়া উচিত নয়। ক্ষমতায় এলে ধর্ষণ-বিরোধী আইনের অপব্যবহার ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুলায়ম। ধর্ষণের ঘটনা নিয়ে যখন সারা দেশ উত্তাল তখন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অনুভূতিহীন মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুম্বইয়ের শক্তিমিল চত্বরে গণধর্ষণের মতো অপরাধে একাধিকবার জড়িত হওয়ায় তিন দোষীর ফাঁসির সাজা দিয়েছে আদালত। এই প্রসঙ্গ টেনেই মুলায়মের যুক্তি, ছেলেরা একটু আধটু ভুল করে ফেলেছে। এজন্য ফাঁসি দেওয়া উচিত নয়।
উল্লেখ্য, ২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লি গণধর্ষণের ঘটনার পর দেশজুড়ে প্রবল বিক্ষোভের পর বিচারপতি ভার্মা কমিটির সুপারিশে ধর্ষণ-বিরোধী আইনের সংশোধন করা হয়। আর এই আইন বলেই গত বছর শক্তিমিল চত্বরে চিত্রসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর এই আইনের বলে দুষ্কৃতীদের চরম শাস্তির বিরুদ্ধে অবিবেচকের মতো মন্তব্য করে বসলেন মুলায়ম।

No comments:

Post a Comment