Thursday, April 10, 2014

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্বীকৃতি বাতিল করার দাবি কংগ্রেসের

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্বীকৃতি বাতিল করার দাবি কংগ্রেসের


অবিলম্বে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্বীকৃতি বাতিল করা উচিত। মালদহের মানিকচকে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে নির্বাচন কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় এমনই প্রতিক্রিয়া কংগ্রেস নেতা আবদুল মান্নানের। 

মুখ্যমন্ত্রী নিজেই উস্কানিমূলক মন্তব্য করছেন। আর এতেই উৎসাহিত হচ্ছে দলের নিচু তলার কর্মীরা। এরাজ্যে শান্তিপূর্ণ ভোট হোক তা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচকে নির্বাচন কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় এই প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

বৃহস্পতিবার ফের আক্রান্ত নির্বাচন কমিশনের কর্মীরা। এবারও কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। মালদহের মানিকচক থানা এলাকায় ২০০ থেকে ২৫০টি বাইক নিয়ে মিছিল করছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়েজ্জেম হোসেন। তখনই নির্বাচনী আধিকারিক অজিত দাসের নেতৃত্বে নির্বাচন কমিশনের দল বাধা দেয়।

তাঁরা বলেন, এতোগুলি বাইক নিয়ে মিছিল করার অনুমতি তাঁদের নেই। এরপরই কমিশনের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছেছে পুলিসের বিশাল বাহিনী। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। 

No comments:

Post a Comment