Thursday, April 10, 2014

তৃতীয় দফার নির্বাচনে উল্লেখযোগ্য ভোটের হার

তৃতীয় দফার নির্বাচনে উল্লেখযোগ্য ভোটের হার

election
এই সময় ডিজিটাল ডেস্ক - তৃতীয় দফার ভোট রক্তাক্ত হল বিহারে। মাওবাদী নাশকতায় প্রাণ হারালেন দুই জওয়ান। জিপে করে নির্বাচনী কেন্দ্রে যাওয়ার সময় বিহারের জামুইয়ে ব্রিজের নীচে রাখা ল্যান্ডমাইন ফেটে বিস্ফোরণ ঘটে।

এছাড়া আর কোথাও বড় ধরনের কোও গোলমালের খবর পাওয়া যায়নি। তৃতীয় দফায় ভোটদানের হার যথেষ্ট ভাল বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এদিন ১১টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯১ লোকসভা কেন্দ্রে নির্বাচন হল।

দিল্লির সাতটি, হরিয়ানার ১০টি, উত্তরপ্রদেশর ১০টি, বিহারের ৬টি, ওডিশার ১০টি, মহারাষ্ট্রের ১০টি, মধ্যপ্রদেশর ৯টি, ঝাড়খণ্ডের ৪টি, কেরালার ২০টি, জম্মু-কাশ্মীরের ১টি, ছত্তিশগড়ের ১টি, চণ্ডীগড়ের ১টি, আন্দামান নিকোবরের ১টি এবং লাক্ষাদ্বীপের ১টি আসনে ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার।

রাজধানী দিল্লিতে এদিন নির্বাচন থাকায় ভোটের লাইনে দেখা যায় বেশ কিছু হেভিওয়েট মুখ। নাগপুরে ভোট দেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। দিল্লির নীতিবাগে ভোট দিতে দেখা যায় প্রাক্তন আইপিএস আধিকারিক কিরণ বেদীকে। ভোটের লাইনে দেখা যায় প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, কমল নাথ, মণীশ সিসোদিয়া, প্রিয়াঙ্কা গান্ধিকে। সাসারাম থেকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন লোকসভার স্পিকার মীরা কুমার। নির্মাণ বিহারে ভোট দেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি। নাগপুরে ভোট দেন নীতিন গড়কড়ি।

উত্তরপ্রদেশের দাঙ্গা বিধ্বস্ত মুজফফরনগরে ভোট দানের হার ৬৭.৭৮ %, মহারাষ্ট্রে ভোট পড়েছে ৬৭.৭৮%, মধ্যপ্রদেশের ভোটের হার ৫৪.১৩%, হরিয়ানায় ভোট পড়েছে ৭৩%,

ভারতের মতো বিশাল দেশের নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখতে এদিন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসেন। আফ্রিকা সহ মোট ১৯টি দেশের ৩০ জন সদস্যের একটি দল ঘুরে দেখেন দিল্লির একাধিক পোলিং স্টেশন।

No comments:

Post a Comment