মমতার বিরুদ্ধে ভোটব্যাঙ্ক-রাজনীতির অভিযোগ নমোর
এই সময় ডিজিটাল ডেস্ক - লোকসভা ভোটের প্রচারে দ্বিতীয়বার রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সুর বদল করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এদিন শিলিগুড়িতে তাঁর জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর শুধু নামেই পরিবর্তন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নতুন সরকারের জমানায় আদতে কোনও পরিবর্তনই হয়নি বলে দাবি নরেন্দ্রভাই দামোদরদাস মোদীর।
এর আগে ফেব্রুয়ারিতে ব্রিগেডের সভায় তৃণমূল নেত্রীর সম্পর্কে বেশ নরম সুরেই কথা বলেছিলেন মোদী। এমনকি বাংলায় দিদি এবং দিল্লিতে বিজেপির ডাকও দেন তিনি। এর ফলে সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সম্ভাব্য রসায়ন নিয়ে একটা জল্পনা তৈরি হয়। কিন্তু এতে টলেননি মমতা। তাঁর একের পর এক জনসভায় নিয়ম করে মোদী সম্পর্কে বিষোদগার করে গিয়েছেন তৃণমূল নেত্রী। মোদীকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে গুজরাট দাঙ্গার জন্য তাঁকে দায়ী করেছেন তিনি। তৃণমূল নেত্রীর লাগাতার আক্রমণের মুখে এদিন পাল্টা সুর চড়ান নমো।
মোদী বলেছেন, "বাংলায় যখন সরকার পরিবর্তন হল, আমি ভেবেছিলাম এবার এখানে উন্নয়ন হবে। কিন্তু সেরকম কিছুই হল না। এরা শুধুই ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।" নমো আরও বলেছেন, "আমার সমালোচনা না করলে তো ওঁরা খাবার হজম হয় না। মুখ্যমন্ত্রীজি, আপনি যতই কাদা ঘাঁটবেন, ততই পদ্মফুল ফুটবে।" উপস্থিত জনতার প্রতি তাঁর জিজ্ঞাসা, "দু-বছর হয়ে গিয়েছে, এ রাজ্যে নতুন সরকার দায়িত্বে এসেছে। আপনারা কি সত্যিই কোনও পরিবর্তন দেখতে পেয়েছেন?" সারদা কেলেঙ্কারির বিষয়ে উল্লেখ করে মোদীর অভিযোগ, "সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। কেন্দ্রে শক্তিশালী ও উন্নয়নকামী সরকার ক্ষমতায় এলে সবদিকেই নজর রাখবে।
মোদীর আক্রমণের এদিন পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান। মোদীর সঙ্গে রক্তস্নান জড়িয়ে আছে বলে অভিযোগ করেছেন তিনি। এমন একজনকে দেশের মানুষ কখনোই প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করবেন না বলে দাবি করেছেন ডেরেক।

No comments:
Post a Comment