আক্রান্ত ৫ বাম নেতা, গাড়ি ভাঙচুর
ই সময়, বোলপুর: ভোটের মুখে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সভার প্রচার করতে বেরিয়ে আক্রান্ত হলেন সিপিএমের প্রবীণ নেতা তথা জেলা কমিটির সদস্য হীরেন্দ্রনাথ ঘোষ-সহ পাঁচ জন৷ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে প্রচারের গাড়ি৷ লুঠ করা হয় মাইক্রোফোনের সেট৷ সিপিএমের দাবি, ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা মহাদেব রায় পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডেও অভিযুক্ত৷ প্রতিবাদে ইতিমধ্যেই পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে৷ নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করা হবে সিপিএমের তরফে৷ পুলিশ অবশ্য এখনও কাউকে গ্রেন্তার করতে পারেনি৷
স্থানীয় সূত্রের খবর, বুধবার সকাল দশটা নাগাদ হীরেন্দ্রনাথ ঘোষ ও লোকাল কমিটির চার সদস্য একটি অ্যাম্বাসাডরে করে প্রচারে বেরোন৷ আগামী ১২ এপ্রিল বোলপুরের সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোমের সমর্থনে ডাকবাংলো মাঠে জনসভা করতে আসবেন সূর্যকান্ত মিশ্র৷ তাই জোরকদমে চলছিল প্রচার৷ বেলা সাড়ে দশটা নাগাদ বোলপুর ব্লকের আলবাঁধা পঞ্চায়েতের রতনপুর গ্রামে পৌঁছতেই রাস্তার দু'পাশ থেকে দুষ্কৃতীরা বেরিয়ে এসে গাড়ি আটকে দেয় বলে অভিযোগ৷ গাড়ি থেকে হিরেনবাবুকে টেনে নামিয়ে ধারাল আস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয়৷ মদন হেমব্রম, সুচিত্র মাইতি, অবনীশ পাল নামে লোকাল কমিটির সদস্যদেরও বেধড়ক মারধর করা হয়৷ কাঞ্চন ভকত নামে আরেক সিপিএম কর্মীর উপরেও চড়াও হয় তারা৷ ইট, লাঠি, রড দিয়ে ভাঙচুর করা হয় গাড়িটি৷ মাইক্রোফোন লুঠ করে নেওয়া হয়৷ সিপিএম নেতা-কর্মীদের আশঙ্ককাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে হীরেন্দ্রনাথবাবু ও অবনীশবাবুর অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমানে রেফার করা হয়৷ সিপিএমের বোলপুর জোনাল কমিটির সম্পাদক উত্পল রুদ্র বোলপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷
জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ বুধবার বলেন, 'আলবাঁধা অঞ্চলের টিএমসি যুব সভাপতি মহাদেব রায়ের নেতৃত্বে পরিকল্পিত ভাবে এই হামলা করা হয়েছে৷ মহাদেব পাড়ুই -কাণ্ডে অন্যতম অভিযুক্ত৷ গত সন্তাহেও বাহিরি এলাকার সিঙ্গি গ্রামে আমাদের প্রচার গাড়ির উপর হামলা হয়েছিল৷ লাভপুরে আমাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল তৃণমূল৷ যে সব অঞ্চলে ওরা জোর করে ক্ষমতা দখল করেছে সেখানে আমাদের সংগঠন দুর্বল করতেই সন্ত্রাস চালানো হচ্ছে৷' সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম বলেন, 'ভোট যত এগোচ্ছে তৃণমূলের সন্ত্রাস তত ভয়াবহ আকার নিচ্ছে৷ পুলিশে জানানো সত্ত্বেও কেউ গ্রেপ্তার হয়নি৷ আমরা কমিশনের দ্বারস্থ হচ্ছি৷' তৃণমূলের তরফে অবশ্য সবাই মুখে কুলুপ এঁটেছে৷
অন্য দিকে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিন্ত রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ কোচবিহারের দিনহাটা থানার বাসন্তীরহাট এলাকায় বামপ্রার্থীর সমর্থনে প্রচার করায় ফব কর্মীকে তুলে নিয়ে গিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ আক্রান্ত ফব কর্মীর নাম সুভাষ বর্মন৷ তাঁকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ উত্তর ২৪ পরগনার গোঘাটে মঙ্গলবার রাতে সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ চেয়ারটেবিল ভাঙচুর করে৷ দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার ছিড়ে পুকুরে ফেলে দেয়৷ সিপিএমের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পালের নেতৃত্বে নকুণ্ডা এলাকায় যে মিছিল বেরিয়েছিল, তারাই গভীর রাতে এই কাণ্ড ঘটিয়েছে৷ তবে মনোরঞ্জনবাবু এই অভিযোগ অস্বীকার করেন৷ তিনি বলেন, 'ভোটের মুখে সিপিএম নিজেরাই এই সব করে তৃণমূলকে দোষ দিচ্ছে৷' দক্ষিণ ২৪ পরগনার কুলপির গাজিপুরেও এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি হয় তৃণমূল ও কংগ্রেসের মধ্যে৷ আহত হন চারজন পুলিশকর্মী৷ র্যাফ নামানো হয়৷

No comments:
Post a Comment