আর্ট-ইকো-র ৪র্থ বর্ষ, ৮ম সংখ্যাও এসে গেলো কাঠের...
আর্ট-ইকো-র ৪র্থ বর্ষ, ৮ম সংখ্যাও এসে গেলো কাঠের নৌকাতে । প্রকাশক সন্দিপন দত্ত পুরকায়স্থের কাছে এর জন্যে আমরা কৃতজ্ঞ। দৃশ্য-শিল্প নিয়ে এই দ্বিভাষিক কাগজ সম্পাদনা করেন তপোজ্যোতি ভট্টাচার্য। পূর্বোত্তর ভারতে বাংলা-ইংরেজিতে এমন কাগজ এটিই প্রথম। দেশি বিদেশি শিল্পী এবং শিল্পকর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেবার চেষ্টা আছে। বরাক উপত্যকা এবং বাইরের লেখকদের লেখা রয়েছে। সদ্য প্রয়াত দুই শিল্পী মুকুন্দ দেবনাথ এবং প্রকাশ কর্মকারের স্মরণে দুটি লেখা রয়েছে শুরুতেই। কুমার অজিত দত্ত অসমের কিছু চিত্র শিল্পীর কাজ নিয়ে আলোচনা করেছেন। ....পড়ুন এখানে
|
No comments:
Post a Comment