Tuesday, July 22, 2014

প্রথম একা একা হাঁটল

প্রথম একা একা হাঁটল
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই, ২০১৪

ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের ছেলে জর্জের প্রথম জন্মবার্ষিকী বেশ ঘটা করেই পালিত হল। জন্ম দিনের আগের দিনই প্রথম একা একা হাটল রাজকুমার জজ। গত বছরের ২২ জুলাই লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে বিকাল ৪টা ২৪ মিনিটে প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইসের জন্ম।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মঙ্গলবার জর্জের জন্মদিন উপলক্ষে তার বাবা প্রিন্স উইলিয়াম ও মা ক্যাথেরিন (কেট মিডলটন) শুভাকাক্সক্ষী ও বিশ্বের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
লন্ডনের কেনসিংটন প্রাসাদে জাঁকাল এক অনুষ্ঠানের আয়োজন করেছেন ক্যাথেরিন। এতে শুধু রাজপরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন।
জন্মদিন উপলক্ষে রাজপরিবারের পক্ষ থেকে দুটি ছবি অবমুক্ত করা হয়েছে। এতে জর্জের সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় রয়েছেন তার বাবা-মা।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/23/126267#sthash.eu6Ag3x7.dpuf

No comments:

Post a Comment