Tuesday, July 22, 2014

ওবামার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি

ওবামার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই, ২০১৪
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন সিরিয়া ও গাজা ইস্যুতের ক্রমবর্ধমান তিক্ততার কারণে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলা বন্ধ করে দিয়েছেন।
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের ঘোরবিরোধী এরদোগানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয় যখন সিরিয়ার সরকার উৎখাতে গত সেপ্টেম্বরে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ গ্রহণ থেকে পিছু হটে। সিরিয়ার সশস্ত্র বিরোধীদের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এরদোগান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইল গাজায় গণহত্যা চালালে নজিরবিহীন তীব্র ভাষায় তিনি তার সমালোচনা করেন। সোমবার তুরস্কের টিভি চ্যানেল এটিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, আগে আমি তার সঙ্গে (ওবামা) সরাসরি কথা বলতাম। কিন্তু সিরিয়ার ব্যাপারে আমি কাক্সিক্ষত ফল পাইনি। তাই এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা একের অন্যের সঙ্গে কথা বলছেন। আমি বাইডেনের (যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলেছি। এএফপি।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/23/126265#sthash.EfpsaI97.dpuf

No comments:

Post a Comment