Thursday, July 17, 2014

চীনে কমিউনিস্ট পার্টি নেতার যাবজ্জীবন

চীনে কমিউনিস্ট পার্টি নেতার যাবজ্জীবন
ঘুষ কেলেঙ্কারি
চীনে কমিউনিস্ট পার্টির এক আঞ্চলিক কর্মকর্তাকে ঘুষ নেয়ার অপরাধে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। প্রেসিডেন্ট জি জিনপিংয়ের শাসনামলে উচ্চ পর্যায়ের কোন আমলাকে দুর্নীতির অভিযোগে প্রথম জেল দেয়া হলো। খবর এএফপির।
চীনের মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলে কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টে ওয়াং সুই (৫৩) নিয়োজিত ছিলেন। তিনি ক্ষমতাসীন সংগঠন ও কমিউনিস্ট বিরোধী গোষ্ঠীর মধ্যে যোগাযোগ স্থাপনে কাজ করতেন। ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট অব বেজিং তাকে ঘুষ নেয়ার অভিযোগে অভিযুক্ত করে এবং যাবজ্জীবন কারাদ- দেয়।

রহস্যময় গুহা
রাশিয়ার ইয়ামল নামে আদিবাসী অধ্যুষিত গ্যাসসমৃদ্ধ একটি স্থানে হঠাৎ উদ্ভব হওয়া রহস্যময় এক গুহা নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। স্থানীয়রা একে পৃথিবীর শেষ প্রান্ত (ডড়ৎষফং ঊহফ) বলে অভিহিত করেছেন। এটি রাশিয়ার সর্ব উত্তর, প্রত্যন্ত ও বিচ্ছিন্ন অঞ্চলে অবস্থিত বলে রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গুহার ব্যাসার্ধ একশ’ মিটার। কিন্তু কেন এটার উদ্ভব হলো, তা কেউ বলতে পারছেন না। এ এলাকায় সব সময় মাইনাস ৫০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকে। শীতকালে এ এলাকায় সূর্য উঠলেও তা শীতের আবহে আচ্ছন্ন থাকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রহস্যময় গুহাটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। ভিডিও ধারক জানান, মাটির গভীর অন্ধকার থেকে গুহাটির সৃষ্টি হতে পারে এবং এর উর্ধমুখে অতি তাপমাত্রা বিদ্যমান। ধারণা করা হচ্ছে, মাটির অভ্যন্তরে বিস্ফোরণের ফলে এই রহস্যময় গুহার সৃষ্টি হতে পারে। সূত্র- ডেইলি মেইল।

No comments:

Post a Comment