ইংলাককে দেশত্যাগের অনুমতি দিল থাই জান্তা
থাইল্যান্ডের জান্তা সরকার সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দেশ ত্যাগে অনুমতি দিয়েছে। ২২মে অভ্যুত্থানের পর এই প্রথম তাকে বিদেশ যেতে অনুমতি দেয়া হয়। বৃহস্পতিবার এক সামরিক মুখপাত্র একথা জানান। খবর এএফপির।
ইংলাক তার বড় ভাই সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ৬৫তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে প্যারিস যাবেন। জান্তা সরকার তার অনুরোধ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। কারণ সামরিক শাসন জারি করার পর থেকে তিনি রাজনীতি থেকে দূরে সরে আছেন। ন্যাশনাল কাউন্সিল ফর পিস এ্যান্ড অর্ডার (এনসিপিও) নামে জান্তা সরকার দেশটিতে আবির্ভূত হয়েছে। সামরিক মুখপাত্র কর্নেল উইনথাই সুভারি জানান, এনসিপিও বুধবার প্রধানমন্ত্রী ইংলাকের দেশত্যাগের অনুরোধ অনুমোদন করেছে। কারণ অভ্যুত্থানের পর তিনি এনসিপিওর কর্মকাণ্ডের বিরুদ্ধে কোন কাজ করেননি। ইংলাক থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আদালতের নির্দেশে তিনি ক্ষমতাচ্যুত হন এবং সেনাবাহিনী তার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। জান্তা সরকার তাকেসহ শত শত লোকের ওপর সমন জারি ও অস্থায়ীভাবে অবরুদ্ধ করে রেখেছে। তার ভাই থাকসিন ২০০৬ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।
তালেবান কমান্ডারকে আটকের দাবি পাক বাহিনীর
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একজন গুরুত্বপূর্ণ তালেবান কমান্ডারকে আটক করার দাবি করেছে। বিমান বাহিনীর কর্মকর্তা থেকে তালেবানে যোগ দেয়া আদনান রশিদকে গত শুক্রবার আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইসলামাবাদ। খবর ওয়েবসাইট।
২০০৩ সালে তৎকালীন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হত্যা ব্যর্থ প্রচেষ্টায় আদনান রশিদ জড়িত ছিল। তাকে দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি গোপন আস্তানা থেকে আটক করা হয়েছে।

No comments:
Post a Comment