ক্ষেপণাস্ত্র থাকার কথা স্বীকার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নেতার
ইউক্রেনের একজন প্রভাবশালী রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা তাদের কাছে বিমান বিধ্বংসী বিইউকে ক্ষেপণাস্ত্র থাকার কথা স্বীকার করেছেন। গত সপ্তাহে ইউক্রেনের আকাশে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭-এর আঘাতে বিধ্বস্ত হয়। ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ায় তৈরি হয়ে থাকতে পারে বলে যুক্তরাষ্ট্র বলেছে। খবর ওয়েবসাইটের।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে ভোস্টক ব্যাটালিয়নের কমান্ডার আলেক্সান্ডার খদাকোভস্কি প্রথমবারের মতো স্বীকার করেন যে, তাদের কাছে বিইউকে ক্ষেপণাস্ত্র রয়েছে। ১৭ জুলাই আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনের আকাশসীমায় ২৯৮ আরোহীসহ মালয়েশীয় যাত্রীবাহী প্লেনটি ভূপাতিত হয়। ক্ষেপণাস্ত্র ছুড়ে এই কাজ করা হয়েছে এবং এর জন্য ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের প্রথম থেকে দায়ী করে আসা হয়েছে। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে একাধিকবার দাবি করা হয় যে, তাদের কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্র নাই। কারা এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে সে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে এটি এখন বিতর্কের সবচেয়ে বড় ইস্যু হিসেবে রয়ে গেছে। কারণ প্লেনটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিধ্বস্ত হয়েছে। নির্বিচার বিমান হামলার জন্য খদাকোভস্কি কিয়েভের কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তিনি বলেন, আমি জানতে পেরেছি ক্ষেপণাস্ত্রগুলো (বিদ্রোহী নিয়ন্ত্রিত অপর প্রদেশ) লুহানস্ক থেকে এসেছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দুটো প্রদেশ দোনেৎস্ক ও লুহানস্ক এখন ঘটনার আলামত লুকানোর জন্য ক্ষেপণাস্ত্র নিয়ে কৌশল অবলম্বন করছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বিইউকেগুলো কোথায় ছিল সেটা স্পষ্ট নয়।

No comments:
Post a Comment