অবরোধ না তুললে যুদ্ধবিরতি নয় ॥ হামাস নেতা
গাজার ওপর আরোপ করা ইসরাইলী অবরোধ তুলে না নেয়া পর্যন্ত লড়াই থামাতে কোন যুদ্ধবিরতি করা হবে না বলে ঘোষণা করেছেন গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনী রাজনৈতিক দল হামাসের নেতা খালেদ মেশাল। মেশাল বলেছেন, শর্ত না মানা পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যাবে হামাস।
বুধবার নির্বাসিত হামাস নেতা কাতারে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। সংবাদ সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে নিজ দলীয় যোদ্ধাদের সাফল্যও দাবি করেন তিনি। তিনি বলেছেন, আগে দাবিগুলোর বিষয়ে একমত হওয়া যাক, তার পর এগুলো বাস্তবায়নের পর আমরা যুদ্ধবিরতির একটি ক্ষণ ঠিক করার জন্য একমত হতে পারব। নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা না থাকলে আমরা কোন প্রস্তাব মেনে নেব না। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, এটি চলতে থাকুক তাও চাই না, কিন্তু এর মাধ্যমে আমাদের পরাজিত করা যাবে না, বলেন তিনি। আটবছর ধরে গাজার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইসরাইল। ইসরাইলের পাশাপাশি মিসরও অবরোধে শামিল হয়েছে।
এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া ছাড়াও মিসরের সঙ্গে থাকা রাফা সীমান্ত ক্রসিং খুলে দেয়ার এবং ফিলিস্তিনী বন্দীদের মুক্তি দেয়ারও দাবি জানিয়েছেন মেশাল।
আমাদের জনগণের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলবে না এবং তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রকাশ করবে না, এমন কোন উদ্যোগ আমরা গ্রহণ করবে না।

No comments:
Post a Comment