২৩২ দাঁত অপসারণ
ভারতে ১৭ বছর বয়সী এক বালকের মুখে অস্ত্রোপচার করে ২৩২টি দাঁত অপসারণ করেছেন চিকিৎসকরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাড়তি দাঁতগুলো অপসারণের পর বেশ সুস্থই আছে বালক আশিক। তার মুখে এখনও ২৮টি দাঁত রয়েছে। মুম্বাইয়ের জে. জে. হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ডা. সুনন্দা ধিওয়ারি বিবিসিকে বলেন, আশিকের ডান চোয়ালে সাত ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার চালিয়ে দাঁতগুলো বের করা হয়। গত ১৮ মাস ধরে দাঁতের ব্যথা নিয়ে বিভিন্ন চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরেছিল ওই বালক। তবে কেউ তার ব্যথার কারণ চিহ্নিত করতে পারেননি। মুম্বাইয়ের ওই হাসপাতালে সোমবার আশিকের মুখে অস্ত্রোপচার হয়। তার মুখে এত অতিরিক্ত দাঁত থাকাকে ‘বিরল ঘটনা’ বলে দাবি করেন চিকিৎসকরা। ডা. দিওয়ারি আরও বলেন, তার মুখে টিউমারের আকারে দাঁতগুলো ছিল। হাতুড়ি ও বাটালি দিয়ে তা বের করে আনতে হয়েছে। ডা. ধিওয়ারি বলেন, ‘ক্ষুদ্রাকৃতির, শুভ্র, মুক্তার মতো দাঁতগুলো বের করতে করতে আমরা প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। একে একে ২৩২টি দাঁত বের করি। আশিকের মুখে এখনও ২৮টি দাঁত রয়েছে।’ -ওয়েবসাইট
বোতল নির্মিত সেতু
ব্যবহৃত প্লাস্টিক বোতল ও মোড়ক সাগর মহাসাগরগুলোর জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে বলে ইউরোপীয় কমিশন জানিয়েছে। ফলে সাগরের পানি দূষিত হওয়ার পাশাপাশি অগণিত জলজ প্রাণী ও উদ্ভিদের জীবন হুমকির মুখে পড়েছে। ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিকল্প ব্যবহার নিয়ে তাই এখন পরিবেশ সচেতন মানুষ ভাবতে শুরু করেছে। রুমানিয়ার টিমিসোরা শহরের বেগা প্রণালীর ওপর প্লাস্টিকের বোতল দিয়ে নির্মিত হয়েছে ২৩ মিটার (৭৫ ফুট) দীর্ঘ অস্থায়ী সেতু। একে বিশ্বের দীর্ঘতম প্লাস্টিকের বোতল নির্মিত সেতুর মর্যাদা দেয়া
যায় কিনাÑ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের একটি কমিটি এখন সে বিষয়টি খতিয়ে দেখছে। বুধবার
সদ্যবিবাহিত এক দম্পতি সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলেন -এএফপি

No comments:
Post a Comment