মিড-ডে মিল নিয়ে অভিযোগ করায় মহিলা চিকিত্সককে বিবস্ত্র করে মারধর
ওয়েব ডেস্ক,
বেঙ্গালুরু,, ১৭ জুলাই, ২০১৪
মিড-ডে মিলে খারাপ খাবার দেওয়ার অভিযোগ করে গ্রামবাসীদের হাতে নিগৃহীত হলেন এক মহিলা ডাক্তার l শুধু তাই নয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানে উপস্থিতিতে বাড়ি থেকে টেনে হিঁচড়ে সকলের সামনে বিবস্ত্র করলো প্রায় ১০০ জন উন্মত্ত জনতা l কোনও গন্ডগ্রাম নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি শহর বেঙ্গালুরুর প্রান্তশহরে ঘটেছে এই ঘটনাটি l এর আগেই শহরের প্রান্তে এক যুবতীকে গাড়িতে তুলে ধর্ষণের ঘটনা ঘটেছিল l একের পর এক নিগ্রহের ঘটনায় ও পুলিশি নিরাপত্তার ঢিলেমিতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে চলতি বিধানসভা l গত সপ্তাহে ঘটে যাওয়া মহিলা ডাক্তার নিগ্রহ সিলিকন ভ্যালির নিরাপত্তাকে ফের প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে l
কি ঘটেছিল সেদিন ? মিডডে মিলের নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ তুলেছিলেন l অন্যদিকে, একই অভিযোগে বিভগীয় তদন্তও শুরু হয়েছিল সরকারীভাবে l গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে ওই ডাক্তারকে সাক্ষী হতে নির্দেশ দেওয়া হয়েছিল l কিন্তু তিনি রাজি না হওয়ায় গ্রাম প্রধানের নির্দেশে গত ৭ জুলাই শতাধিক গ্রামবাসী সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে তান্ডব চালায় l ওই মহিলা চিকিত্সককে সকলে সামনে বিবস্ত্র করে চলে অত্যাচার l বাদ যাননি চিকিত্সক সহকারিও l খাতায় কলমে থানায় অভিযোগ জানিয়েও কোনো ফল পাননি ওই চিকিত্সক l অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ l

No comments:
Post a Comment