Thursday, July 17, 2014

সরকার গড়তে বিজেপির জোর তৎপরতা

সরকার গড়তে বিজেপির জোর তৎপরতা

অনলাইন ডেস্ক
দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে যাচ্ছে। নতুন সরকার গড়া নিয়ে কয়েকদিন ধরেই রাজধানীতে চলেছে জল্পনা। অমিত শাহ বিজেপি-র নতুন সভাপতি হবার পর দিল্লিতে সরকার গড়তে মাঠে নেমেছে বিজপি

আগস্ট ২০১৪-এর মধ্যে দিল্লিতে কোনো দল সরকার গড়ার দাবি না জানালে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বাড়ানো হবে। তাই শুরু হয়ে গেছে সরকার গড়ার তৎপরতা। দিল্লি বিধানসভার ২০১৩ সালের নির্বাচনে সরকার গড়ার মত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে রাজি হয়নি বিজেপি।

এবার তাই দিল্লিতে বিজেপি সরকার বসাতে অমিত শাহ হাত বাড়িয়েছেন। 

বিজেপি-র নতুন সভাপতি অমিত শাহ।

কিন্তু দিল্লি বিধানসভার মোট ৭০টি আসনের মধ্যে বিজেপির ছিল ৩১টি আসন। সংসদীয় নির্বাচনে তিনজন বিজেপি বিধায়ক সাংসদ হলে বিজেপির বিধায়ক সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৮ অর্থাৎ সরকার গড়তে আরো ছয়জন বিধায়ক দরকার। জোটসঙ্গি আকালি দলে একজনকে নিয়ে।

কাজেই রাজনৈতিক পাশা খেলার চেনা ছক অনুযায়ী শুরু হয়েছে বিপক্ষ দলের বিধায়কদের কেনাবেচার চেষ্টা, এমনটাই অভিযোগ করছেন আম আদমি পার্টির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর প্রচার অনুযায়ী, বিধায়ক কিনতে বিজেপি ২০ কোটি টাকা দেবার টোপ দিয়েছে। তার সঙ্গে মন্ত্রিত্ব। এই অভিযোগ নিয়ে আম আদমি পার্টির এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছেন।

বিজেপির শীর্ষ নেতৃত্ব এই অভিযোগ অবশ্য খারিজ করে দিয়ে বলেন, সরকার গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরলে নেয়া হবে। (ডয়েচে ভেলে)

No comments:

Post a Comment