Thursday, July 17, 2014

মোদীর অর্থনৈতিক নীতিতে আমি অভিভূতএনডিটিভিকে বিল ক্লিনটন

মোদীর অর্থনৈতিক নীতিতে আমি অভিভূতএনডিটিভিকে বিল ক্লিনটন

ইত্তেফাক ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক নীতি দেখে তিনি অভিভূত। ক্লিনটন মোদীর জীবনাচরণের একজন অনুসারী বলেও জানান। বুধবার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে ক্লিনটন এসব কথা বলেন।

বিল ক্লিনটন বর্তমানে ক্লিনটন ফাউন্ডেশনের একটি কর্মসূচিতে অংশ নিতে জয়পুরে আছেন। ক্লিনটন বলেন, প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই আমি তাকে অনুসরণ করি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়ে মুসলিমদের বোঝাতে চেয়েছেন তিনি সকলের প্রধানমন্ত্রী। ২০০২ সালের দাঙ্গায় মার্কিন যুক্তরাষ্ট্রে মোদীর ভিসা বিতর্ক সম্পর্কে ক্লিনটন বলেন, সেটা এখন অতীত হয়ে গেছে। ভারতের জনগণ তাকে নির্বাচিত করেছেন। সেই স্মৃতি এখন ভুলে যেতে হবে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রত্যেকেই মনে করেন, প্রধানমন্ত্রী মোদী জনগণকে একটা ভিন্ন কিছু উপহার দিতে পারবেন।

No comments:

Post a Comment