Thursday, July 17, 2014

৬ বিধায়ক কিনে দিল্লিতে সরকার গড়ছে বি জে পি?

৬ বিধায়ক কিনে দিল্লিতে সরকার গড়ছে বি জে পি?


দিল্লি, ১৬ জুলাই (সংবাদ সংস্হা)– বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের অশাম্ত হয়ে উঠেছে দিল্লির রাজনৈতিক ময়দান৷‌ বি জে পি দিল্লিতে সরকার গড়তে উঠেপড়ে লেগেছে বলে খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে৷‌ তবে সোজা আঙুলে যে ঘি উঠবে না, সেটা বিধায়কের সংখ্যার দিকে এক ঝলক চোখ বোলালেই মালুম হবে৷‌ আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, আম আদমি পার্টির বিধায়কদের কিনতে ব্যর্থ হওয়ার পর ৬ কংগ্রেস বিধায়ককে কিনে ক্ষমতায় আসতে চাইছে বি জে পি৷‌ দিল্লির প্রাক্তন বি জে পি অর্থমন্ত্রী, ৭৪ বছরের জগদীশ মুখী নাকি হতে চলেছেন মুখ্যমন্ত্রী৷‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফর থেকে ফিরে এলে এ বিষয়ে চূড়াম্ত সিদ্ধাম্ত নেওয়া হবে৷‌ যদিও বিধায়ক কেনাবেচার অভিযোগ অস্বীকার করে দিল্লি বি জে পি-র নেতারা বলেছেন, প্রমাণ দেখাতে পারবেন? তবে তাৎপর্যপূর্ণভাবে দিল্লি বি জে পি-র প্রেসিডেন্ট সতীশ উপাধ্যায় বলেছেন, তেমন অবস্হা হলে আমরা ভেবে দেখব৷‌ তাঁর এই বক্তব্য দিল্লির প্রাক্তন বি জে পি সভাপতি এবং এখন কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনের অবস্হানের ১৮০ ডিগ্রি উল্টো৷‌ ২০১৩ সালের ডিসেম্বরে দিল্লি বিধানসভার নির্বাচনে বি জে পি-অকালি জোট ৩২ আসন পায়৷‌ সরকার গড়ার থেকে ৪ কম৷‌ তখন হর্ষবর্ধন বলেছিলেন, বি জে পি কোনওভাবেই অনৈতিক রাস্তায় সরকার গড়বে না৷‌ বি জে পি ব্যর্থ হওয়ায় ২৭ বিধায়ক এবং বাইরে থেকে কংগ্রেসের মাত্র ৮ বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়েছিল আপ৷‌ তবে ৪৯ দিন চলার পর সেই সরকার ছেড়ে বেরিয়ে আসেন কেজরিওয়াল৷‌ তার পর লোকসভা নির্বাচনে অবস্হা আরও খারাপ হয় কংগ্রেসের৷‌ হর্ষবর্ধন-সহ ৩ বি জে পি বিধায়ক সাংসদ নির্বাচিত হওয়ায় দিল্লি বিধানসভায় বি জে পি-অকালি জোটের শক্তি এখন কমে হয়েছে ২৯৷‌ মোট বিধায়কের সংখ্যাও ৭০ থেকে কমে হয়েছে ৬৭৷‌ সরকার গড়ার থেকে বি জে পি এখন ৫ বিধায়ক দূরে৷‌ এই পরিস্হিতিতে কেজরিওয়াল অভিযোগ করেছেন, ৬ কংগ্রেস বিধায়ককে কিনে সরকার গড়তে চাইছে বি জে পি৷‌ সমর্থনের বিনিময়ে প্রত্যেককে ২০ কোটি টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷‌ এ ছাড়াও ২ জনকে মন্ত্রী করার এবং বাকি ৪ জনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া পার্টি৷‌

No comments:

Post a Comment