ভাল কাজে সমর্থন: মোদি সরকারকে সুদীপ
আজকালের প্রতিবেদন: দিল্লি, ১৬ জুলাই– মোদি সরকারের প্রতি সুর আরও নরম করল তৃণমূল৷ বুধবার লোকসভায় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে তৃণমূল জানিয়ে দিল, সরকারের সব ভাল কাজ তারা সমর্থন করবে৷ বাজেট-বিতর্কে অংশ নিয়ে এই বার্তা দিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি৷ আগাগোড়া বিশেষ আর্থিক প্যাকেজের আর্জি জানালেন তিনি৷ অন্য দাবিগুলির মধ্যে রয়েছে, ‘মিশন নমামি গঙ্গা’প্রকল্পের আওতায় দেশের অন্যান্য শহরের সঙ্গে কলকাতাকে যুক্ত করা৷ গণবণ্টন ব্যবস্হার মাধ্যমে চাল, ডাল, গম, চিনি, দুধ, কেরোসিন, চা, বাদাম, লবণ ও তাঁতবস্ত্রের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হোক৷ গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির জন্য ২০০ কোটি বরাদ্দ করেছে কেন্দ্র৷ অথচ স্বামী বিবেকানন্দের কথা ভাবেনি সরকার৷ কলকাতা শহরে বিবেকানন্দের একটি মূর্তি স্হাপনের প্রস্তাব দেন সুদীপ৷ এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশনের মহারাজদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রদ্ধার কথা উল্লেখ করেন তিনি৷ তাঁর আরও দাবি, রুগ্ণ পাট শিল্পে বিশেষ নজর দিক সরকার, যা এবারের বাজেটে উপেক্ষিত৷ ২ কোটি মানুষ পাট শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত৷ দার্জিলিঙের রুগ্ণ চা শিল্পকে চাঙ্গা করতে বিশেষ প্রকল্প ঘোষণা করুক সরকার৷
নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই সংসদে বক্তব্য ও আচরণে বি জে পি-র দৃষ্টি আকর্ষণ করেছিলেন লোকসভায় দলের চিফ হুইপ কল্যাণ ব্যানার্জি৷ আঙুল উঁচিয়ে কথা বলায় তাঁর জুড়ি নেই৷ এমন-কি অধ্যক্ষ সুমিত্রা মহাজনকে ‘আপনি স্পিকার নন’ বলেছিলেন৷ পরে অবশ্য ক্ষমা চান৷ কয়েক দিন ধরে সেই কল্যাণের আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে৷ দু’দিন আগে ট্রাই সংশোধনী বিলের বিরোধিতা করায় সৌগত রায়কে ধমক খেতে হয়েছে৷ সেই বিলে সমর্থন জানিয়েছিলেন সুদীপ ব্যানার্জি৷ এদিন সুদীপ বলতে উঠতেই কক্ষ থেকে বেরিয়ে যান সৌগত রায়৷ সুদীপ ব্যানার্জি বলতে উঠে দু’হাতে বিগত ইউ পি এ সরকারের অর্থমন্ত্রী পি চিদম্বরমের অম্তর্বর্তিকালীন বাজেট ও বর্তমান এন ডি এ সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেটের কপি তুলে ধরে বলেন, দুই সরকারের বাজেটের মধ্যে মূলত কোনওতফাত নেই৷ স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে তাকায়নি কোনও সরকার৷ সবচেয়ে বেশি আঞ্চলিকতার শিকার হয়েছে বাংলা৷ অন্য দিকে বাংলায় ৩৪ বছর ধরে বামপম্হীরা শাসন করেছে৷ যাওয়ার আগে নতুন সরকারের ঘাড়ে প্রায় দু’লাখ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে৷ যার ফল ভোগ করতে হচ্ছে রাজ্যের ৯ কোটি মানুষকে৷ বিগত সরকারকে বহু বার ঋণ ও ঋণের সুদ মকুবের আর্জি জানানো হয়েছে৷ কাজ হয়নি৷ আমরা আবার সেই আর্জি জানাচ্ছি৷ আশা করি সরকার আমাদের দাবি বিবেচনা করবে৷ এবারের বাজেটে সরকার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-সহ মোট ২৮টি নতুন প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ এটা তো দেশের মানুষের সঙ্গে প্রতারণার সামিল৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘কন্যাশ্রী’ প্রকল্পে ১ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন৷ অনুরোধ, শিক্ষার্থী শিশুকন্যাদের সাহায্যার্থে গোটা দেশে এই প্রকল্প চালু করতে মমতা ব্যানার্জির কাছে পরামর্শ নিক কেন্দ্র সরকার৷ প্রতিরক্ষা, বিমা ও খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের হার বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন তিনি৷ উল্লেখ করেন, এই ইস্যুতে তৃণমূলের ইউ পি এ সরকার ছাড়ার প্রসঙ্গ৷ বলেন, আমরা এত দিন জানতাম বি জে পি কট্টর জাতীয়তাবাদী দল৷ এফ ডি আই চালু করার তাড়া দেখে জানতে ইচ্ছে করছে বি জে পি কি তাদের নীতি ও আদর্শ বদলাচ্ছে? সরকারে আসার আগে কালো টাকা নিয়ে অনেক কথা বলা হয়েছিল৷ অথচ অর্থমন্ত্রীর বাজেট-বত্তৃ্কতায় কালো টাকা নিয়ে একটিও কথা নেই৷ এদিন সংসদে বাজেট বিতর্কের সূচনা করেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ পরে একে একে বলেন বি জে পি-র জয়ম্ত সিন্হা, এ আই এ ডি এম কে-র এম থাম্বিদুরাই-সহ অন্যান্য দলের সাংসদেরা৷ |
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Thursday, July 17, 2014
ভাল কাজে সমর্থন: মোদি সরকারকে সুদীপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment