ফিলিস্তিনের মতো বাংলাদেশেও মানুষ হত্যা করা হচ্ছে
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ২৩ জুলাই, ২০১৪
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিষ্ঠুর ও বর্বর হামলার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলের হামলার মতো একইভাবে বাংলাদেশেও জবরদখলকারী সরকার চেপে বসেছে এবং নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে। অনৈতিক ক্ষমতা চিরস্থায়ী করতে বিভিন্ন অপকৌশল করে সরকার জনগণের ওপর অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ লা লোনা রেস্টুরেন্টে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এতিম ও দুস্থদের সম্মানে এই ইফতারের আয়োজন করে। পরে শতাধিক দুঃস্থ শিশুর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ফের র্যাবের বিলুপ্তির দাবি জানিয়ে ফখরুল বলেন, র্যাব সংস্কারের ঊর্ধ্বে উঠে গেছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ও আহ্বান অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করা উচিত। যে প্রতিষ্ঠান বিরোধী দলের নেতাকর্মীদের খুন ও গুম করছে, একটি স্বাধীন দেশে এমন প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। তাই এই বাহিনী বিলুপ্ত না করলে জনগণের নিরাপত্তা থাকবে না। তিনি বলেন, সরকার আইনশৃংখলা বাহিনীকে ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। র্যাব ও পুলিশ দিয়ে সরকার দেশের মানুষের ওপর যেভাবে খুন ও গুম চালাচ্ছে তা কোনো সভ্য দেশে হতে পারে না। সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, জাকির হোসেন প্রমুখ।
নীরব থাকার ব্যাখ্যা দিলেন মির্জা আব্বাস : কমিটি ঘোষণার পর থেকে নীরব থাকার ব্যাখ্যা দিলেন ঢাকা মহানগর বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মির্জা আব্বাস। মঙ্গলবার এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, কমিটি ঘোষণার পরদিন তার বাসায় কোনো মিডিয়াকে ডেকে নেয়া হয়নি। সাংবাদিকরা স্বেচ্ছায় সেখানে গেছেন। অসুস্থতার কারণে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলতে পারেননি। এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যার চেষ্টা করেছেন। রাজনীতিবিদ হিসেবে নিজেকে মিডিয়াবান্ধব দাবি করে আব্বাস বলেন, যে বিষয় উন্মুখ হয়ে সাংবাদিকরা ছোটাছুটি করছেন, সে বিষয়ে আজও (মঙ্গলবার) কিছু বলতে পারব না। স্থায়ী কমিটির সদস্য হিসেবে আগে যেভাবে বলেছি আজও সেভাবেই বলব। আশা করি মিডিয়া সেভাবেই নেবে। রাজধানীর লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মেডিকেল কলেজ শাখা এই ইফতারের আয়োজন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল শাখা ড্যাবের সভাপতি একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন- বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূইয়া, ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. একেএম আজিজুল হক, ড্যাব নেতা ডা. মাহবুবুর রহমান লিটন, ডা. সাইদুল ইসলাম, ডা. এজেএম ফজলুল হক প্রমুখ। আব্বাস বলেন, কয়েক দিন ধরে দেখছি, আওয়ামী লীগে অস্বস্তি দেখা দিয়েছে। খালেদা জিয়ার আন্দোলন ঘোষণা ও মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল। তারা কখনও সহিংস হয় না। ঈদের পর আমাদের অহিংস আন্দোলন শুরু হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। দয়া করে আন্দোলন নস্যাৎ করতে সহিংস বাহিনী লেলিয়ে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
- See more at: http://www.jugantor.com/last-page/2014/07/23/126389#sthash.53PIYM4y.dpufমঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ লা লোনা রেস্টুরেন্টে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এতিম ও দুস্থদের সম্মানে এই ইফতারের আয়োজন করে। পরে শতাধিক দুঃস্থ শিশুর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ফের র্যাবের বিলুপ্তির দাবি জানিয়ে ফখরুল বলেন, র্যাব সংস্কারের ঊর্ধ্বে উঠে গেছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ও আহ্বান অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করা উচিত। যে প্রতিষ্ঠান বিরোধী দলের নেতাকর্মীদের খুন ও গুম করছে, একটি স্বাধীন দেশে এমন প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। তাই এই বাহিনী বিলুপ্ত না করলে জনগণের নিরাপত্তা থাকবে না। তিনি বলেন, সরকার আইনশৃংখলা বাহিনীকে ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। র্যাব ও পুলিশ দিয়ে সরকার দেশের মানুষের ওপর যেভাবে খুন ও গুম চালাচ্ছে তা কোনো সভ্য দেশে হতে পারে না। সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, জাকির হোসেন প্রমুখ।
নীরব থাকার ব্যাখ্যা দিলেন মির্জা আব্বাস : কমিটি ঘোষণার পর থেকে নীরব থাকার ব্যাখ্যা দিলেন ঢাকা মহানগর বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মির্জা আব্বাস। মঙ্গলবার এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, কমিটি ঘোষণার পরদিন তার বাসায় কোনো মিডিয়াকে ডেকে নেয়া হয়নি। সাংবাদিকরা স্বেচ্ছায় সেখানে গেছেন। অসুস্থতার কারণে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলতে পারেননি। এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যার চেষ্টা করেছেন। রাজনীতিবিদ হিসেবে নিজেকে মিডিয়াবান্ধব দাবি করে আব্বাস বলেন, যে বিষয় উন্মুখ হয়ে সাংবাদিকরা ছোটাছুটি করছেন, সে বিষয়ে আজও (মঙ্গলবার) কিছু বলতে পারব না। স্থায়ী কমিটির সদস্য হিসেবে আগে যেভাবে বলেছি আজও সেভাবেই বলব। আশা করি মিডিয়া সেভাবেই নেবে। রাজধানীর লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মেডিকেল কলেজ শাখা এই ইফতারের আয়োজন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল শাখা ড্যাবের সভাপতি একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন- বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূইয়া, ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. একেএম আজিজুল হক, ড্যাব নেতা ডা. মাহবুবুর রহমান লিটন, ডা. সাইদুল ইসলাম, ডা. এজেএম ফজলুল হক প্রমুখ। আব্বাস বলেন, কয়েক দিন ধরে দেখছি, আওয়ামী লীগে অস্বস্তি দেখা দিয়েছে। খালেদা জিয়ার আন্দোলন ঘোষণা ও মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল। তারা কখনও সহিংস হয় না। ঈদের পর আমাদের অহিংস আন্দোলন শুরু হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। দয়া করে আন্দোলন নস্যাৎ করতে সহিংস বাহিনী লেলিয়ে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
No comments:
Post a Comment